চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের রোমাঞ্চে তৃতীয় অজিরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও আফগানিস্তানকে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছিল। এবার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ ওভারে হেরেছে তারা।

শুক্রবার কলিডজ ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ম্যাচে আফগানদের ২ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে তৃতীয় স্থান অর্জন করেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে আগে ব্যাট করা আফগানিস্তান ৪৯.২ ওভারে ২০১ রানে অলআউট হয়। জবাবে অজিরা ৫ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।

আফগান বোলাররা এই ম্যাচে মোট ২৭টি অতিরিক্ত রান দিয়েছে। যার ভেতর ২৬টি ছিল হোয়াইড। খেলার ফলাফল নির্ধারণে এটিই বড় ভূমিকা রাখে।

ইজাজ আহমাদ আহমাদজাইয়ের দারুণ ফিফটি করে করে দলকে দুইশ রানের গণ্ডি পার করান। ৫ চার ও ৫ ছক্কায় সাহায্যে ৭৯ বলে ৮১ রান করেন। এছাড়া ওপেনার মোহাম্মাদ ইসহাক তোলেন ৬০ বলে ৩৪ রান। অধিনায়ক সুলিমান সফি ৭০ বলে ৩৭ রান করে পাভিলিয়নে ফেরেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৩১ রানে ৩ উইকেট নেন নিভেথান রাধাকৃষ্ণ। ৪৩ রানে ৩ উইকেট পান উইলিয়াম সালজমান। ৩০ রানে ২টি উইকেট দখল করেন অধিনায়ক কুপার কনোলি।

Reneta

জবাবে অস্ট্রেলিয়া স্বাচ্ছন্দ্যেই এগিয়েছিল। ওপেনার ক্যাম্পবেল কেলাওয়ে ফিফটি তুলে নেন। ৮২ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ৫১ রান। তিনে নামা রাধাকৃষ্ণ ৯৬ বলে ৭ চারের মারে ৬৬ রান করেন।

এক পর্যায়ে ৪৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তোলে ক্যাঙ্গারুরা। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ছিল ৯ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু সেই অবস্থা থেকে পরের তিন ওভারে মাত্র ৩ রান তুলতে ৩টি উইকেট হারিয়ে চাপে পড়ে অজি যুবারা।

শেষ ২ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৬ রান দরকার ছিল, হাতে তখন ২টি উইকেট। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে তারা ২০২ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

আফগান বোলার নাঙ্গেলিয়া খারোটে ৩৫ রানে ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান শাহিদুল্লাহ হাসানি ও নুর আহমাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআফগানিস্তানযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT