মিয়ামি ওপেন টেনিসের শেষ আট থেকেই বিদায় নিয়েছেন ভেনাস উইলিয়াম। বুধবার স্বদেশি ড্যানিয়েলি রোজ কলিন্সের কাছে হেরে বিদায় নেন উইলিয়ামস পরিবারের বড় সদস্য। ছোট বেলার আইডলকে হারিয়ে দারুণ খুশি কলিন্সও।
কোয়ার্টার ফাইনালে ভেনাস উইলিয়ামসকে ৬-২ ও ৬-৩ সেটে হারান কলিন্স। সেমিফাইনালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন লাটভিয়ার ইয়েলিনা ওস্তাপেঙ্কার বিপক্ষে খেলবে মার্কিন তরুণী।
ইউক্রেনের এলিনা সভেতলিনাকে ৭-৬(৩) ও ৭-৬(৫) গেমে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন ইয়েলিনা। মিয়ামিতে এটিই তার প্রথম সেমিফাইনাল।
অপর সেমিতে মুখোমুখি হবেন ১৩তম বাছাই মার্কিন তারকা সোলানি স্টেফেন্স ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা।








