ক্রিকেট

শেষদিনে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর লড়াই

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরির দিনে পড়ন্ত বিকেলে ফ্ল্যাড লাইটের আলোয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হল মুমিনুল হককে। এবার তার লড়াইটা বাংলাদেশকে হারের মুখ থেকে রক্ষা করার। কানপুর টেস্টের অর্ধেকের বেশি বৃষ্টির পানিতে ধুয়ে গেলেও জয়ের জন্য লড়াই জারি রেখেছে ভারত।

খেলার যে অবস্থা, রোমাঞ্চকর সমাপ্তির দিকেই যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। এমন ম্যাচেও ফল এলে জয় হবে ক্রিকেটেরই। যেখানে টানা দুদিন ও প্রায় আট সেশন কোনো খেলাই হয়নি।

বাংলাদেশ ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তোলার পর খেলা বন্ধ হয়েছিল। বৈরি আবহাওয়া ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে খেলা শুরুর অপেক্ষা কেবল বাড়তে থাকে। প্রায় আড়াই দিন পর ম্যাচের চতুর্থ দিনে খেলার উপযোগী হয় মাঠ।

মুমিনুলের অপরাজিত সেঞ্চুরির (১০৭*) পরও বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে দেয় টিম ইন্ডিয়া। পরে স্বাগতিকরা শুরু করে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাটিং।

১০ ওভারে চলে আসে ৯৯ রান। ৩৪.৪ ওভার ব্যাটিং করে ২৮৫ রানে নবম উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।

৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ২৬ রানে ২ উইকেট হারিয়ে শেষ করে চতুর্থ দিন। ইনিংসের অষ্টম ওভারে রবীচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হন জাকির হাসান (১০)।

নাইটওয়াচম্যান হিসেবে হাসান মাহমুদ নেমে ফেরেন ৪ রান করে। বোল্ড হন অশ্বিনের বলেই।

৪০ বলে ৭ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। ২ বল মোকাবেলা করে শূণ্য রানে অপরাজিত মুমিনুল।

বিষয়:কানপুর টেস্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…