চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা জয়ে রাঙালেন মাহমুদউল্লাহ-মুমিনুলরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ন ২৬, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টি আসরের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি দিয়েই শেষ হল প্রিমিয়ার লিগের এবারের মৌসুম।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে আগে ব্যাট করে মুমিনুল হক ও ইয়াসির আলির অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের বড় সংগ্রহ গড়ে গাজী।

মুমিনুল ৫৩ বলে ৭৮ ও ইয়াসির ২৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। দুজনে পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ১১৩ রান।

জবাবে ১৮ ওভারে ১৪৯ রানে গুটিয়ে যায় শেখ জামাল। ইমরুল কায়েস ৪৫, তানবীর হায়দার ২৯ ও জিয়াউর রহমান ২১ রান করেন।

গাজী গ্রুপের পেসার মহিউদ্দিন তারেক তিনটি উইকেট নেন। মেহেদী হাসান ও সঞ্জিত সাহা নেন দুটি করে উইকেট।

শেষ ম্যাচে মাহমুদউল্লাহ-সৌম্য-মুমিনুলরা জেতায় চার নম্বর অবস্থানে থেকে লিগ শেষ করেছে। রানরেটে শেখ জামাল কিছুটা পিছিয়ে থাকায় পঞ্চম অবস্থানে থেকে আসর শেষ করছে আশরাফুল-সোহানরা।

Reneta

এবারের লিগে ২৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ২২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব রানার্সআপ। আর ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

গাজী গ্রুপ ও শেখ জামাল ১৯ পয়েন্ট নিয়ে আসরের চতুর্থ ও পঞ্চম দল। ১৫ পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়েছে ষষ্ঠ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু ডিপিএল-২০২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

এপ্রিল ১৬, ২০২৬

তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আবারও খারিজ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT