চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে রাঙাতে চান বুফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

সাফল্যের শোকেসে জমেছে নানা প্রাপ্তির ট্রফি। নামের পাশে আছে বিশ্বকাপ জয়ী অধিনায়কের তকমাও। শুধু একটা ট্রফির জন্য হাহাকারটা রয়ে গেছে জিয়ানলুইজি বুফনের। ৩৯ বছর বয়সী জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষকের হাতে যে কখনো উঠেনি চ্যাম্পিয়ন্স লিগের আরাধ্য ট্রফিটা!

চলতি লিগ মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন বুফন। তার আগে নিজের ইচ্ছাটাও জানিয়ে রাখলেন কিংবদন্তি গোলরক্ষক। ক্যারিয়ারের শেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা হাতে তুলতে চান।

সেটি জেতা হলেও অবশ্য বুফনের ক্যারিয়ার আরও খানিকটা দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে ইতালিকে উঠতে হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আরেক ইউরোপিয়ান জায়ান্ট সুইডেনের বিপক্ষে দুই লেগের প্লে-অফ ম্যাচের পরই নির্ধারিত হবে ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির রাশিয়া যাত্রার ভাগ্য।

শেষ তিন মৌসুমের দুবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে জুভেন্টাসকে। খুব কাছে থেকে ইউরোপ সেরার শিরোপা দেখে অতৃপ্ত হয়েই ফিরতে হয়েছে বুফনকে। স্কাই ইতালিয়াকে দেয়া সাক্ষাৎকারে সেটাই টেনে আনলেন বুফন। ক্যারিয়ারের শেষ ইচ্ছা হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ জয়ের কথা জানিয়ে রাখলেন তিনি।

‘এটাই আমার শেষ মৌসুম। আমি কী চাই সে সম্পর্কে ভালই ধারণা আছে আমার। এক-দুই বছর খেললে আমার নামের পাশে বাড়তি কিছু যোগ হবে না কিংবা কেড়ে নিলেও কিছু যায় আসবে না। শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই হয়ত নামের পাশে বাড়তি কিছু যোগ হবে। তখন হয়ত ক্লাব বিশ্বকাপ জেতার চেষ্টাও করতে পারব।’

ইতালিয়ান ক্লাব পালমা থেকে ২৩ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন বুফন। তুরিনের দলটির হয়ে ১০টি সিরি আ টাইটেল জিতেছেন। ২০০৬ সালে নেতৃত্ব দিয়েছেন ইতালির বিশ্বকাপ জয়ী দলের। প্রথম গোলরক্ষক হিসেবে হাতে তুলেছেন ফিফা বর্ষসেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ডও। শুধু একটা চ্যাম্পিয়ন্স লিগের জন্য রয়ে গেছে হাহাকার।

ট্যাগ: জুভেন্টাসবুফন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হকির কৃতি সন্তান খাজা রহমতউল্লাহর শেষ সাক্ষাৎকার

পরবর্তী

ফুল কোর্ট সভায় ‘সুপ্রিম কোর্ট দিবস’ পালনের সিদ্ধান্ত

পরবর্তী

ফুল কোর্ট সভায় 'সুপ্রিম কোর্ট দিবস' পালনের সিদ্ধান্ত

‘আমি নিষিদ্ধ নায়িকা, তবু আমি হ্যাপি’

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT