চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শের-ই-বাংলার জন্য ভাল একটা উপলক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
মাইলফলকের সামনে শের-ই-বাংলা স্টেডিয়াম

মাইলফলকের সামনে শের-ই-বাংলা স্টেডিয়াম

বিশ্বের ষষ্ঠ ভেন্যু হিসেবে একশ ওয়ানডে ম্যাচ আয়োজনের সামনে দাঁড়িয়ে শের-ই-বাংলা স্টেডিয়াম। বুধবার শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে মাইলফলকে নাম লেখাবে বাংলাদেশের মূল ক্রিকেট ভেন্যুটি।

সোমবার মাঠটির ৯৯তম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেট হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়া সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে এসে খুব চেনা এই মাঠ সম্পর্কিত প্রশ্নের সামনেও পড়ে গেলেন।

‘মিরপুরে আমাদের স্বাভাবিকভাবেই অনেক ম্যাচ হয়। একশ ম্যাচ হবে, দেড়শ ম্যাচ হবে, দুইশ ম্যাচ হবে; এটাই প্রত্যাশা করি। ভাল একটা উপলক্ষ মাঠের জন্য।’ কি বলবেন কি বলবেন করতে করতেও হোম অব ক্রিকেট নিয়ে সাকিব এমনটাই বললেন।

Banglabid

একশতম ওয়ানডে ম্যাচ আয়োজন করতে মিরপুরের এ স্টেডিয়ামটির সময় লাগছে ১১ বছর। যা বিশ্বের অন্য একশ ছোঁয়া স্টেডিয়ামগুলোর থেকে সবচেয়ে কম সময়ের রেকর্ড। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিল স্টেডিয়ামটি। সেই ম্যাচেও ৮ উইকেটের বড় জয় পায় স্বাগতিক বাংলাদেশ। পরে ১১ বছরের যাত্রা পথে সবচেয়ে দ্রুততম সময়ে একশটি ম্যাচ আয়োজন করতে চলেছে হোম অব ক্রিকেট।

বাংলাদেশের অনেক গৌরবের সাক্ষী মিরপুর স্টেডিয়ামটি। যেখানে ২০১০ সালে বাংলাওয়াশ নামে খ্যাত সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০তে সিরিজ হারানো, ২০১২ সালে এশিয়া কাপের ফাইনালে খেলা। পরবর্তীতে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ওয়ানডে জয়ের কীর্তি আছে। এ মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট জয়ের স্মৃতিও তরতাজাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতির সুযোগ’ বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

আগস্ট ১২, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিলো অস্ট্রেলিয়া

আগস্ট ১২, ২০২৬
ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT