চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিভাইসসহ আটক ৫

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৩:২৪ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জনকে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন সময়ে হাতেনাতে আটক করেন পরিদর্শক।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সেকান্দার আলী চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, এই জালিয়াতির ঘটনায় একটি চক্র সক্রিয় ছিলো। আটকদের পরীক্ষা বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, “ভর্তি কমিটির সদস্য হিসেবে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ কেন্দ্রে আমিসহ অন্যান্য শিক্ষকরা ছিলাম। তখনই একজন পরিদর্শক ফোন করে একজন কানে লাগানো যন্ত্রসহ একজনকে ধরেছেন বলে জানান। ধরা পড়ার পর তল্লাশী চালিয়ে আমরা মোবাইল ব্যাটারির মতো একটি ডিভাইস পাই। সেটির সাহায্যে সম্ভবত বাইরে থেকে কেউ তাকে উত্তর বলে দিচ্ছিলো “

“এরপর একইরকম ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলো এরকম আর দুইজনকে একই কেন্দ্র থেকে আটক করা হয়। অন্যান্য কেন্দ্র থেকে আরও দুইজনকে আটক করা হয়। তবে যে উত্তর তারা ওয়েমার শিটে লিখেছে তা পরীক্ষা করে দেখা গেছে জালিয়াতি করেও তারা সঠিক উত্তর দিতে পারেননি। কোনো একটি চক্র এদের প্রলোভন দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নিয়ে প্রতারণা করে থাকতে পারে। আটকদেরকে পুলিশে সোপর্দ করা হবে”।

তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন এখনো কেন্দ্রে আটকদের থানায় আনা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারণাভর্তি পরীক্ষায় জালিয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT