চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে যাবার সিদ্ধান্ত নিয়েও কেন থেকে যাচ্ছে শেভরন?

রফিকুল বাসাররফিকুল বাসার
২:০৬ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A

বাংলাদেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শেভরণ, তেমনই বলছে সরকারি কর্মকর্তারা। তবে এ বিষয়ে এখনও চুপ শেভরন। শেভরণের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানানো হয়নি।

গ্যাসের বাড়তি দাম পাওয়ার আশ্বাসেই শেভরন বাংলাদেশে থেকে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেট্রোবাংলা ও মন্ত্রণালয় সূত্র বলছে, শেভরন নতুন প্রস্তাব দিয়েছে। তারা গ্যাসের দাম বাড়াতে চায়। উৎপাদন অংশীদারী চুক্তি সংশোধন করে এই গ্যাসের দাম বাড়াতে হবে। প্রস্তাবে প্রতি হাজার ঘনমিটারে গ্যাসের দাম তিন সেন্ট করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এখন গ্যাসের দাম আছে দুই ডলার ৭০ সেন্ট। এটা বাড়িয়ে তিন ডলার করার প্রস্তাব করেছে শেভরন। একই সাথে নতুন কম্প্রেসার বসাতে আরও ৪০ কোটি ডলার বিনিয়োগও করতে ইচ্ছুক তারা।

সম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, শেভরন আর বাংলাদেশ ছেড়ে যাবে না। তারা ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। শেভরণ বাংলাদেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

শেভরণ এর ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান জানিয়েছেন, শেভরন নিয়মিতভাবে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারের সঙ্গে বিশ্বব্যাপী যোগাযোগ রেখে চলে। আমাদের দীর্ঘস্থায়ী নীতিমালা অনুযায়ী, আমরা সরকারী কর্মকর্তাদের সাথে এ নিয়ে নির্দিষ্ট কোন বৈঠক করিনি।

শেভরন তাদের বাংলাদেশের সম্পদ চীনের হিমালয়া কোম্পানির কাছে বিক্রি করে দেবে বলে প্রাথমিক চুক্তি করেছে।

Reneta

শেভরন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিদেশী বিনিয়োগ করা কোম্পানি। দেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র পরিচালনা করে তারা।

বিক্রির বাণিজ্যিক আলোচনা চলছে। সুবিধামতো ও আকর্ষনীয় দর পেলে শেভরনের স্বার্থ বিক্রি করা হবে বলে আগে শেভরন কর্তৃপক্ষ আনুষ্টানিকভাবে জানিয়েছিল।

বাংলাদেশে থাকা সম্পত্তি বিক্রির জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দিয়েছিলো শেভরণ। একাধিক দেশি ও বিদেশী প্রতিষ্ঠান তাদের সম্পদ কেনার আগ্রহ দেখিয়ে ছিল।

একই সাথে বাংলাদেশ সরকারও শেভরণের সম্পদ কিনে নেয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেসব এখন আর আলোচনায় নেই।

শেভরনের বাংলাদেশে প্রায় ২০০ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার কোটি টাকা সমমূল্যের সম্পদ আছে। বাংলাদেশে বর্তমানে মোট গ্যাসের অর্ধেকের বেশি শেভরণ উত্তোলন ও সরবরাহ করে। উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) আওতায় জালালাবাদ, মৌলভীবাজার ও বিবিয়ানা এই তিন গ্যাসক্ষেত্রে পরিচালনা করছে তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাসগ্যাসের মূল্য
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT