কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম প্রধান স্বত্বাধিকারী প্রীতি জিনতা দাবি করেছেন, মেন্টর শেবাগের সঙ্গে তার বিরোধের খবর সম্পূর্ণ ‘ফেক নিউজ’।
আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারার পর ইন্ডিয়া মিরর একটি প্রতিবেদনে জানায়, শেবাগের সঙ্গে প্রীতির সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। এমনও দাবি করা হয়, এই বছর আইপিএলের পর দল ছাড়তে পারেন ভারতের সাবেক ওপেনার।
টুইটারে প্রীতি লিখেছেন, ‘মুম্বাই মিরর আরেকবার মিথ্যা খবর ছড়াচ্ছে। বীরু এবং আমাকে ঘিরে প্রকাশিত খবরে আমাকে ভিলেন বানানো হয়েছে। সব ফেক নিউজ।’
মিররের দাবি, টিমে শেবাগের বেশি বেশি রদবদল এবং কম্বিনেশন নিয়ে প্রীতি খুশি নন। রাজস্থানের বিপক্ষে অধিনায়ক অশ্বিন তিন নম্বরে ব্যাট করতে নামেন। অথচ নিয়মিত ব্যাটসম্যান করুণ নায়ার এবং মনোজ তেয়ারি ছিলেন। অশ্বিন তাদের জায়গায় নেমে ‘ডাক’ মারেন। প্রীতি নাকি সেই ঘটনায় নাখোশ হন।







