চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদের কোনো ফেসবুক পেজ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
শেখ রেহানা তার মায়ের সাথে বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মাঝে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কারোরই অফিসিয়াল কোনো ফেসবুক পেজ নেই বলে জানিয়েছে আওয়ামী লীগের দপ্তর সেল।

তাই তাদের নামে নানা রকম পেজ থেকে বিভ্রান্তিমূলক, মিথ্যা, বানোয়াট তথ্য ও সংবাদ থেকে সতর্ক থাকতে জনসাধারণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Banglabid

বিবৃতিতে বলা হয়, আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন পুতুল-এর নামে কিছু ‘‘ফেইক ফেসবুক একাউন্ট/পেজ” পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম বিভ্রান্তিমুলক, মিথ্যা, বানোয়াট তথ্য-সংবাদ প্রচার করা হচ্ছে।

‘‘এরকম পেজগুলোর পরিচালক-অ্যাডমিনদেরকে আমরা অনুরোধ করবো পেজগুলোকে ‘আনঅফিশিয়াল’ হিসেবে ঘোষণা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।’’

বিবৃতিতে বলা হয়, ‘‘বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ-এর একটি ভেরিফাইড ফেসবুক পেজ (www.facebook.com/sajeeb.a.wazed/) এবং শেখ রেহানার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এর একটি ফেসবুক আইডি (www.facebook.com/radwan.siddiq ) অফিসিয়ালি চালু আছে। যা তারা নিজেরাই পরিচালনা করে থাকেন।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT