চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে যুদ্ধাপরাধীদের বিচার হত না: শাহরিয়ার কবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৮
রাজনীতি
A A

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে এটা কল্পনাও করা যেতো না।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় আরও বলেন, ‘শেখ হাসিনার ওপর আপনারা আস্থা রাখুন। তিনি ক্ষমতায় থাকলে মুক্তিযুদ্ধের চেতনার অসম্পূর্ণ কাজগুলো আমরা আদায় করতে পারবো।’

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনায় অভিযাত্রা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ৪৭ বছরের মধ্যে বেশিরভাগ সময়ই স্বাধীনতা বিরোধীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় থেকেছে। তারা ক্ষমতা থাকাকালে প্রশাসন, রাজনীতিসহ সবকিছুতেই তথা কথিত মওদুদিকরণ, ওহাবী করণ, সালাফি করণ করেছে। তার থেকে বের হতে গেলে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। এটা দীর্ঘকালের লড়াই। তবে ৭২ সালের সংবিধানে ফিরে না গেলে বঙ্গবন্ধুর বাংলাদেশে পৌঁছাতে পারবো না। সেখানে পৌঁছানোই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বলেন, ‘আমরা প্রত্যেক রাজনৈতিক দলকে বলেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। সেই সহিংসতা কেবল হিন্দুদের ওপর নয়, আমাদের ওপরও হতে পারে। একটি পক্ষ দেশে ভয়াবহ সন্ত্রাসের পরিকল্পনা নিয়েছে। যদি তারা নির্বাচনে পরাজিত হয় তাহলে তারা দেশে গৃহযুদ্ধ বাধাবে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতা মকবুল-ই-এলাহি, কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জাসদের সভাপতি এডভোকেট আখতার হোসেন সাইদ, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

Reneta

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংগঠনের প্রতিনিধি, উদীচী, খেলাঘর আসর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘাতক দালাল নির্মূল কমিটিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাশাহরিয়ার কবিরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT