চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা এখন বিশ্ব নন্দিত নেত্রী: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
রাজনীতি
A A
আব্দুর রহমানের নেতৃত্বে সিলেট জেলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলন ২০২২. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন: ক্ষুদ্র ও নিম্ন আয়ের দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাংলা ভাইসহ সকল সন্ত্রাসী ও জঙ্গিবাদের নির্মূল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন দেশের সীমা পেরিয়ে বিশ্ব নেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ বিশ্ব নন্দিত নেত্রী।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সম্মেলনের উদ্ভোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা শত ব্যাস্ততার মাঝেও দেশের সকল নেতাকর্মীদের খোঁজ খবর নেন। তিনি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে শেখ হাসিনার নেতৃত্বে তার সিদ্ধান্ত মেনে নেই।

তিনি বলেন, ভোটের চিন্তা আমাদের করার দরকার নেই। আমরা দেশের জনগণের জন্য কাজ করলে ও সংগঠনকে সুন্দর করলে এদেশের মানুষ সংগঠনকে আপন করে নিয়ে ভালবেসে প্রাণভরে ভোট দিবেন।

তিনি খালেদা জিয়া ও তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন, যেহেতু তারা দণ্ডিত আসামী ও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা তাই তারা নির্বাচন করতে চাননা। তিনি বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনারা দু-একজন নেতার কথা না ভেবে নির্বাচনে আসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর যদি নাও আসেন আপনারা নির্বাচন বর্জনের নামে যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন তাহলে এর সঠিক বিচার আমার আওয়ামী লীগের সাংগঠনিক নেতা কর্মীরাই করবে।

তিনি শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের পূণর্বাসন নিয়ে কাজ করছেন। এর ওপরে তার দেওয়া ধারণা পত্র পৃথিবীর ৮৭টি দেশ গ্রহণ করেছে। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয়।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার এর সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমান।

সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।

সম্মানিত বক্তা হিসেবে উপস্থিতি আছেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের সাংসদ মোমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের সাংসদ তানভীর আহমেদ।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই সম্মেলন ঘিরে একদিকে যেমন নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি অন্যদিকে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, প্রবীণ ও নতুনের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সিরাজগঞ্জ আওয়ামীলীগ এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক এই সম্মেলনে সভাপতি পদে ৪ জন, ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হয়েছেন। সভাপতি প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, দলের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি গাজী আব্দুর রহমান, সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাশ। এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস ছামাদ তালুকদার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট।

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিমের ‘সমস্যার’ সমাধান আছে সিডন্সের কাছে, বিশ্বাস বিসিবি সভাপতির

পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পরবর্তী
স্মার্টফোনে মুখের ছবি তোলা যুবক, গাছে ঘেরা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বিষন্ন পরিস্থিতিতে ইউক্রেন-রুশ আলোচনা চলাকালে যুদ্ধের ক্ষতিগ্রস্ত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধে উস্কানি দেয়ার জন্য পশ্চিমাদের দায়ি করল রাশিয়া

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT