প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে শুধু জাতির জনকের হত্যার বিচারই করেননি, যুদ্ধাপরাধীদেরও বিচার করছেন। খালেদা জিয়ার অপরাজনীতি পরাজিত হয়েছে, ভবিষ্যতেও তিনি পরাজিত হবেন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বক্তরা এমন মন্তব্য করেন।
আলোচনায় আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীরা বলেন, শেখ হাসিনা দেশের মানুষের অনেক স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া মাসের পর মাস দেশকে অবরোধ ও হরতালের মত ধংসাত্বক কর্মসূচি দিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন। কিন্তু ফিরতে পারেননি যারা বিএনপিসহ বিশ দলীয় জোটের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। যারা এখনও হাসপালের বিছানায় এখন যন্ত্রণাভোগ করছেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাছাড়া ৭৫ পরবর্তী সময়ে যারা এসেছে তারা সবাই চেষ্টা করেছে বাংলাদেশের বুক থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে।
তাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ শক্তিশালী না হলে বাঙালী জাতীয়তাবাদ থাকবে না বলে মন্তব্য করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
বাংলাদেশকে এগিয়ে নিতে দেশের মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা।






