চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার সরকার সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা চায়: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা। 

আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এ সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, তোয়াজ করার ফল এবং পরিণতি শুভ নয়। অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে, শ্লোগান দেয়, প্রসংশা করে। আমি তাদের কাছে জানতে চাই, এটা কি তাদের মনের কথা?

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো, কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিলো। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনো ভুলে যায়নি, তাই অতি আপনজন সাজার কোন প্রয়োজন নেই।

তিনি বলেন, আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে  আকাশ ঢেকে যায়, কারণ অনেকে ১৫ আগস্টের আগেও দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে।

সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সাথে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রাজনীতিকরা সিদ্ধান্ত দিবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।

Reneta

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT