চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়ন অগ্রযাত্রায় মাহাথির মোহাম্মদের প্রশংসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও কার্যকর নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ধারার ভূয়সী প্রশংসা করেছেন আধুনিক মালয়েশিয়ার জনক ড. মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার মালয়েশিয়ার পূর্তজায়ায় নিজ অফিসে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে বৈঠক কালে তিনি এ প্রশংসা করেন। 

২৩ আগস্ট আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ এর পূর্তজায়ায় ‘ফারডানা লিডারশিপ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে’র কার্যালয়ে তাঁর নিজস্ব অফিসে এক বৈঠকে এসব কথা বলেন।

বাংলাদেশের এন আর বি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী তাঁর স্ত্রী ডেনী চৌধুরীসহ বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওই বৈঠকের আয়োজন করেছিলেন মালয়েশিয়ার সাবেক সেনা প্রধান জেনারেল তানশ্রি মোহাম্মদ হাসিম হোসেইন।

Banglabid

বৈঠকে মাহাথির বলেন, আমার পক্ষে মালয়েশিয়াকে ২২ বছরে উন্নত রাষ্ট্রে পরিণত করা যত সহজ ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তা অনেক কঠিন হবে। কারণ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি আর মালয়েশিয়ার জনসংখ্যা ২ কোটি ৭০ লক্ষ ও আয়তনের দিক দিয়ে মালয়েশিয়া তিনগুন বড়।

তিনি আরও বলেন, আমাদের (মালয়েশিয়ায়) মধ্যে রাজনৈতিক মত পার্থক্য আছে। কিন্তু রাজনীতির নামে ভায়োলেন্স নেই। ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের ভুল ব্যাখা দিয়ে রাজনৈতিক স্বার্থ্য হাসিলের জন্য জঙ্গী হামলা চালাচ্ছে কিছু ভ্রান্ত মানুষ। যা উন্নয়নের জন্য শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের জন্য অন্তরায়।

তবে তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও দৃশ্যমান উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে বিশ্বের অধিকাংশ উন্নত দেশগুলো বাংলাদেশে ইতিমধ্যে বিনিয়োগ করে উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে।

Reneta

বৈঠকে মাহাথির মোহাম্মদকে নিজাম চৌধুরী জানান,বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত রাষ্ট্র করার জন্য নিরলস কাজ করছেন। সাম্প্রতিক বাংলাদেশে একাধিক দেশীয় জঙ্গী হামলার ঘটনায় অনেকে মনে করেছিল বিদেশী বিনিয়োগ থমকে যাবে, কিন্তু তা হয়নি।

গত সপ্তাহে বাংলাদেশে বিদ্যুৎ মন্ত্রণালয়ের ৪০০ মেগাওয়াট বিদ্যুতের একটি আন্তর্জাতিক দরপত্রে বিশ্বের ২১ টি দেশের কোম্পানী অংশগ্রহণ করেছে। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে মানুষের মনবল বেড়ে যায় বহুগুণ, বিশ্ব ব্যাংক বলতে বাধ্য হয়েছে পদ্মাসেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত ভুল ছিল বলে বৈঠকে আলোচনা করেন বাংলাদেশী ব্যবসায়ীরা।

৪৫ মিনিটের ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান জেনারেল তানশ্রি মোহাম্মদ হাসিম হোসেইন এর ছেলে আইটি ব্যবসায়ী রিয়াজ বিন হাসিম।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ভাড়াটিয়া পরিষদের ৪ দফা দাবি

পরবর্তী

মাঠের বাইরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক

পরবর্তী

মাঠের বাইরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক

ইমাম হত্যা: নিউইয়র্কে সকল ধর্মাবলম্বীদের শান্তি সমাবেশ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT