চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার নামে বরিশালে সেনানিবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
অর্থনীতি
A A
শেখ হাসিনার নামে বরিশালে সেনানিবাসের আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় এলাকায় জাতীয় নিরাপত্তা জোরদার এবং প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে বরিশালে নতুন সেনানিবাস স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য  এক হাজার ৬৯৯ কোটি টাকা ব্যয়ে ‘শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন’ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় নতুন এই সেনানিবাস স্থাপন প্রকল্পসহ মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৩৩৩ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে তিন হাজার ৩১৮ কোটি ৩৯ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ২৭ লাখ টাকা।

Banglabid

একনেক সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, দেশের দক্ষিণাঞ্চলের ছয়টি জেলায় বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটলে ২০০ কিলোমিটার দূরের যশোর সেনানিবাসের সহায়তা নিতে হয়। এ ছাড়া দক্ষিণাঞ্চলজুড়ে সরকারের বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে।

“জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় দক্ষিণে একটি সেনানিবাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনানিবাসটি মূলত বরিশাল ও পটুয়াখালী জেলার মধ্যে পায়রা নদীসংলগ্ন এলাকায় লেবুখালীতে পড়ছে। দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ওই অঞ্চলে বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পে বড় উদ্দেশ্য।”

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৯টি ডিভিশনের আওতায় দেশে এখন ৩০টি সেনানিবাস রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের বৃহৎ উপকূলীয় এলাকা বরিশাল ও পটুয়াখালীতে সেনানিবাস নেই। নতুন এই সেনানিবাসের মাধ্যমে সরকার ঘোষিত ফোর্সেস গোল-২০৩০-এর আওতায় আন্তর্জাতিক মানের সেনাবাহিনী গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

Reneta

প্রকল্পের বিবরণী থেকে জানা যায়, প্রকল্প এলাকাটি চরাঞ্চল হওয়ায় সেখানে জনবসতি গড়ে ওঠেনি। ফলে ঘরবাড়ি কিংবা স্থাপনার জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ বা পুনর্বাসনের প্রয়োজন পড়বে না। প্রস্তাবিত সেনানিবাসে জনবল নিয়োগ দেওয়া হবে প্রায় ১৭ হাজার। প্রকল্প ব্যয়ের পুরো খরচ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

এ ছাড়া মঙ্গলবার একনেক সভায় আরো দশটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে মংলা বন্দর চ্যানেলের আউটার বারে ড্রেজিং প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭১২ কোটি ৫০ লাখ টাকা। শালিখা (মাগুরা)-আড়পাড়া-কারিগঞ্জ (ঝিনাইদহ) জেলা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্পে ব্যয় ধরা হয় ১০৯ কোটি ৮০ লাখ, বরিশাল (দিনারেরপুল)-লক্ষীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙ্গামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয় ৫৭ কোটি ৬২ লাখ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকনতুন সেনানিবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইনে ‘জাতিগত নিধন’ হয়েছে: ব্রিটেন

পরবর্তী

দুটির বেশি বিদেশি লিগে খেলতে মানা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা টেনিস কোর্টে বসে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটির বেশি বিদেশি লিগে খেলতে মানা

বাংলাদেশের শান্তিরক্ষীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসায় জাতিসংঘ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT