চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনার দূরদর্শিতায় করোনা যুদ্ধে বিজয়ী বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, ভোলা
A A

করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন: করোনাকালে দেশরত্ম শেখ হাসিনার দূরদর্শিতা ও সহযোগিতায় আমরা সারাদেশে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছি।

শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি শাওন।

এসময় তিনি বলেন: করোনাকালে আমার সাথে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসন এবং সাংবাদিকরা কাজ করেছেন। হট লাইনের মাধ্যমে আমরা করোনা রোগী ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

‘করোনাকালীন লকডাউনে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা অসহায় মানুষকে সহযোগিতার পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির বীজ ও সার দিয়ে সহযোগিতা করেছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে প্রণোদনা ভাতা দিয়ে সহযোগিতা করেছেন। বিশ্বে ৮ দেশে করোনার ভ্যাকসিন পেয়েছে। যারমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় বাংলাদেশেও ভ্যাকসিন আনা সম্ভব হয়েছে’, বলেন এমপি শাওন।

সকলকে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণেরও আহ্ববান জানান সরকারদলীয় এই সংসদ সদস্য।

অন্যদিকে লালমোহনে এক প্রতিবাদ সভায় এমপি শাওন বলেন: প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এরইমধ্যে কিছু ষড়যন্ত্রকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই সাথে লালমোহনের কিছু বিশ্বাসঘাতক আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার বাংলায় ষড়যন্ত্রকারীদের ঠাঁই নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT