চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার ট্রেনে বোমা ও গুলির মামলার রায়ে হতাশ ফখরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

পঁচিশ বছর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ট্রেনে বোমা ও গুলি বর্ষণের মামলায় যে রায় দেওয়া হয়েছে তাতে প্রচণ্ড হতাশ ও বিক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ড্যাব আয়োজিত খালেদা জিয়ার মুক্তির দাবিতে চিকিৎসক প্রতিবাদ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলা করা হয়।

গত ২ জুলাই সেই মামলায় ৯ জনের ফাঁসি এবং ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আরো ১৩ জনকে বছরের কারাদণ্ড দিয়েছেন পাবনার একটি আদালত।

মির্জা ফখরুল বলেন, ২৫ বছর আগের একটি ঘটনার রায় দেওয়া হলো। জাতি বিস্মিত হয়েছে। এটা কোন ধরনের রায়? সেদিন সেখানে দুটি গুলির শব্দ হয়েছিলো! তার জন্য এই রায়। এটি কেমন রায়? এই রায় প্রমাণ করেছে, দেশে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা নেই। বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থার ওপর জনগণের কোনো আস্থা নেই।

তিনি বলেন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনৈতিক ও প্রশাসনিকসহ সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে তারা সচেতন ও সুপরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে। এই রাষ্ট্রটি কিসের উপর টিকে থাকবে?

Reneta

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এই রাষ্ট্রকে রক্ষা করতে পারে। খালেদা জিয়া বের হবেন। তিনি বের হলে দেশে গণতন্ত্রের বাঁশি বেজে উঠবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীফখরুলশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT