চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চলছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চলছে।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি বিষয়ে দলের বক্তব্য তুলে ধরেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটি ছিলো তার ওপর একটি আক্রমণ চেষ্টা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, নিরাপত্তার ঘাটতির সুযোগ নিয়ে নাটবল্টু ঢিলা করাটাও যে একটা ষড়যন্ত্র নয়, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। দেশরত্ন শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে না, সেটা আমরা বলতে পারছি না।

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছে আওয়ামী লীগ।

এছাড়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপিকে অন্ধকারে ঢিল না ছোঁড়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

Reneta

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আছে, আবার জেলা পরিষদ নির্বাচনে নেই, এটা দ্বৈতনীতি। নারায়ণগঞ্জ নির্বাচনের পরিবেশ চমৎকার মন্তব্য করে তিনি বলেন, যে কোনো নির্বাচনের আগেই বিএনপির হেরে যাওয়ার মানসিকতা কেন তা তিনি জানেন না।

নারায়ণগঞ্জ নির্বাচন ফ্রি ও ফেয়ার নির্বাচন হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করবো না জেনে না শুনে অন্ধকারে ঢিল ছুঁড়বেন না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে আমরাও বিএনপিকে আন্দোলন করার কোনো সুযোগ দিবো না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপিসেতুমন্ত্রী ওবায়দুল কাদের
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি’র সংলাপ না ‘এক্সিট ওয়ে’!

পরবর্তী

বিলুপ্তপ্রায় হরিণ শিকার করে ছবি দিয়ে সমালোচিত ম্যারাডোনা

পরবর্তী

বিলুপ্তপ্রায় হরিণ শিকার করে ছবি দিয়ে সমালোচিত ম্যারাডোনা

স্বপ্নে দেখেছি, জয়ের পরে আইভী আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে: শামীম ওসমান

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT