চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারী ‘পাগলা মিজান’ যেভাবে আওয়ামী লীগ নেতা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:২৫ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

নাম ছিল মিজানুর রহমান, পরে কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য নামের আগে জুড়ে যায় ‘পাগলা’ উপাধি। ১৯৭৪ সালে ঝালকাঠি থেকে ঢাকায় এসে মিরপুরে হোটেল বয়ের কাজ নেন। এরপর মোহাম্মদপুর এলাকার ম্যানহোলের ঢাকনা চুরি করা শুরু করেন।

রাজনৈতিক জীবনের শুরুতে ফ্রিডম পার্টির নেতা ছিলেন মিজান। ১৯৮৯ সালে ধানমন্ডিতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামীও ছিলেন তিনি। সময়ের বিবর্তনে একসময় পাল্টে ফেলেন রাজনীতিরও খোলস, ফ্রিডম পার্টির নেতা থেকে বনে যান আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের ব্যানারে সক্রিয় রাজনীতির বদৌলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে যান মিজান। সঙ্গে পাল্টে দেন নিজের নামটিও, হয়ে যান হাবিবুর রহমান মিজান।

যেভাবে আওয়ামী লীগ নেতা বনে যান ‘পাগলা মিজান’
পাগলা মিজান আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। তিনি দল পাল্টে রাতারাতি হয়ে ওঠেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। পরে নেতাদের আশীর্বাদে মোহাম্মদপুরে গড়ে তুলেন অপরাধ সাম্রাজ্য। ১৯৭৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীতে আওয়ামী লীগ নেত্রী রেজিয়া বেগমের খাবার লাথি দিয়ে ফেলে দিয়ে প্রথমবার আলোচনায় আসেন মিজান।

Banglabid

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের এক নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালে তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। হত্যা, মাদকের কারবার,ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের সঙ্গে জড়িয়ে আছে তার নাম।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান সম্পর্কে জানতে বর্তমান সাধারণ সম্পাদক মিয়া চানের সঙ্গে যোগাযোগ করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্য রাতে ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালায় একটি চক্র। তারা সেখানে গুলি করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। সেসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির ভেতর অবস্থান করছিলেন। শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারীদের অন্যতম ছিলেন মিজানুর রহমান মিজান। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা হয়। ১৯৯৭ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার অভিযোগপত্র দেয়। সেখানে মিজানুর রহমান ওরফে পাগলা মিজানকে হামলার পরিকল্পনাকারীদের একজন হিসেবে উল্লেখ করা হয়।

Reneta

ম্যানহোলের ঢাকনা চোর থেকে টেক্সাস-সিডনিতে বিলাসবহুল বাড়ি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে পাওয়া সম্মানী ছাড়া দৃশ্যমান কোনো আয় না থাকলেও এক সময়কার ম্যানহোলের ঢাকনা চোর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অষ্ট্রেলিয়ার সিডনিতে বিলাসবহুল বাড়ি-গাড়ির তথ্য পেয়েছে র‌্যাব। দেশ থেকে অবৈধ আয়ের অর্থ পাচারের মাধ্যমে বিদেশে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন পাগলা মিজান, এমনটাই ধারণা করছেন তারা।

মোহাম্মদপুরে পাগলা মিজানের অপরাধ সাম্রাজ্য
মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণকারী, মাদক ব্যবসায়ী,  চাঁদাবাজি, চোরাই গ্যাস-বিদ্যুতের ব্যবসার নিয়ন্ত্রক হিসেবে পাগলা মিজান পরিচিত। বর্তমান সময়েও আদাবরে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছিলেন। তার নামে মোহাম্মদপুর থানায় ১৯৯৬ সালে ইউনূস হত্যা, ২০১৬ সালে সাভার থানায় জোড়া হত্যা মামলা রয়েছে।

আইনশৃংঙ্খলা রক্ষাকারীবাহিনীর সূত্র জানায়, মহাজোট সরকার আমলে মিজান বাহিনী ৩০০-৪০০ কোটি টাকার টেন্ডারবাজি করেছে। ২০১৪ সালে মোহাম্মদপুরে ৬৫ বছরের বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ পাইন ও তার অসুস্থ স্ত্রী মরিয়ম বেগমকে তুচ্ছ ঘটনায় শত শত মানুষের সামনে জুতাপেটা করেন এই পাগলা মিজান।

মিজান যেভাবে ‘পাগলা’ মিজান
দেশ স্বাধীন হওয়ার পর মিজান মোহাম্মদপুরে এসেই শুরু করেন চাঁদাবাজি, ছিনতাই। ছিনতাইকারী হিসেবেই ১৯৭৪/৭৫ সালে তার বিশেষ পরিচিতি আসে। ১৯৭৫ সালের মাঝামাঝি সময়ে খামারবাড়ি খেজুর বাগান এলাকায় ছিনতাই করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়ায় মসজিদের পাশে পুকুরে নেমে পড়েন। পুলিশ তাকে বারবার নির্দেশ দিলেও তিনি পুকুর থেকে উঠে আসেননি। ৪/৫ ঘণ্টা পর তিনি কোনো ধরনের কাপড় ছাড়াই উঠে আসেন। তার এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য পুলিশ তাকে ‘পাগলা’ আখ্যা দেয় এবং তাকে ছেড়েও দেয়। তখন থেকেই এলাকায় তার নাম ছড়িয়ে পড়ে পাগলা মিজান নামে।

শুক্রবার শ্রীমঙ্গল সীমান্ত থেকে পাগলা মিজানকে আটক করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মিজানকে আটকের খবর জানানো হয়। বার্তায় বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় শ্রীমঙ্গল থেকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাগলা মিজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা বাংলাবিদ হলেন শাজেদুর রহমান শাহেদ

পরবর্তী

ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামময় জীবনের পরিপুষ্টতা

পরবর্তী

ফজিলাতুন নেছা মুজিবের সংগ্রামময় জীবনের পরিপুষ্টতা

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT