চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ সেলিমের বাড়ির সামনে শিশু জায়ানের জন্য অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় জায়ানের জন্য অপেক্ষা বাড়লো। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীর (৮) জন্য অপেক্ষা বাড়লো আরও একদিন। সকল আনুষ্ঠানিকতা শেষ করতে না পারায় পূর্বনির্ধারিত মঙ্গলবারের পরিতর্তে বুধবার সকালে বিমান যোগে ঢাকা পৌঁছাবে জায়ানের মরদেহ।

এদিকে গতকাল রাতের মতো আজও আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ সেলিমের বাড়ির সামনে অবস্থান করতে দেখা যাচ্ছে। দর্শনার্থীদের জন্য রাখা চেয়ারে সারি বেধে তারা বসে আছে।

অপেক্ষারত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে: রাতে তারা এখানে এবং গজ কয়েক দূরের চেয়ারম্যান বাড়ি মাঠে অবস্থান করবে। শোকে মূহ্যমান নেতাকে সঙ্গ দিতে এবং সংকটের এ মুহূর্তে পাশে থাকতেই তারা সার্বক্ষণিক তাদের নেতার পাশে থাকতে চাইছেন।

জায়ানের মরদেহের সঙ্গে মোট ৮ জনের ঢাকা ফেরার কথা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবারের জন্য শুধু ৩ জনের টিকেট সংগ্রহ করা সম্ভব হয়। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে বুধবার মরদেহ সহযোগে সকলের দেশে ফেরার সিদ্ধান্ত হয়।

এ তথ্য জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ রাত সাড়ে ৮টার দিকে বানানী ২ নম্বর রোডে শেখ সেলিমের বাসার সামনে সাংবাদ সাংবাদিকদের ব্রিফ করেন।

হানিফ জানান: বুধবার বিমান যোগে জায়ানের মরদেহ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সেখান থেকে মরদেহ সরাসরি বনানীর বাসায় নিয়ে আসা হবে। তারপর স্থানীয় চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বনানী কবর স্থানে দাফন করা হবে। এদিকে ওই সিরিজ বোমা হামলায় জায়ানের বাবা শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে শ্রীলংকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Reneta

গতকাল রোববার শ্রীলংকায় ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট ৮টি স্থাপনায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। যাতে ২৯০ জন নিরীহ মানুষ প্রাণ হারায়।যার একজন জায়ান চৌধুরী৷ জায়ানের বাবা মশিউল আহত হলেও নিরাপদে রয়েছেন তার মা এবং দুই ভাই। এ ঘটনার পরই গতকাল রাতেই শেখ সেলিমের স্ত্রী ও এক পুত্র শ্রীলংকা পৌঁছে অবস্থান করছেন। মরদেহের সঙ্গে তারাও দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়ান চৌধুরীনিহতসিরিজ বোমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT