চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ মুজিবের বাংলাদেশের প্রতি’ নির্মাণ করেছিলেন পংকজ সাহা

সোমা ইসলামসোমা ইসলাম
১১:৩৬ পূর্বাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সমান্তরাল মুক্তিযুদ্ধের খবর প্রচার করে গেছে আকাশবাণী কলকাতা। বাংলাদেশের জন্য সেখানে খোলা হয় গোপন সেল, সেই সেলের দায়িত্ব পায় সবচেয়ে কনিষ্ঠ একজন যার নাম পংকজ সাহা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিও আকাশবাণীর জন্য প্রথম রের্কড করেছিলেন তিনি।

শুধু সংবাদ প্রচার নয় গান, কবিতা, বিভিন্ন অনুষ্ঠানমালা এমনকি সাংকেতিক ভাষায় কৌতুকের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সব খবর গণমানুষের কাছে পৌঁছে দিত আকাশবাণী কলকাতা। তখন সেখানে সবচেয়ে তরুণ কর্মী ছিলেন পংকজ সাহা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ছেলে বলে যুদ্ধটা তার কাছে ভিনদেশের নয়, ছিল নিজ দেশের জন্যই। সে কারণে সীমান্তের ব্যারিকেড ভেঙ্গে আকাশবাণীর পরিচয়পত্র সেনাবাহিনীর কাছে রেখে প্রবেশ করেছিলেন বাংলাদেশের ভেতরে।

১৯৭১ এর শরণার্থীদের ঢল, মানুষের সবহারা মুখ, নারী আর শিশুদের আর্তনাদ এখনো তাড়া করে বেড়ায় তাকে।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘শেখ মুজিবের বাংলাদেশের প্রতি’ নামে একটি অনুষ্ঠান, যেটি রাজভবনে বসে শুনেছিলেন স্বয়ং বঙ্গবন্ধু। সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবননাশের ষড়যন্ত্র হতে পারে এমন আশঙ্কার কথা বলেছিলেন কেউ কেউ।

পংকজ সাহা বলছেন, বঙ্গবন্ধুসহ জাতীয় নেতারা যে স্বপ্নের জন্য জীবন দিয়ে গেছেন, সেই স্বপ্নকে সত্য করার দায় বাংলাদেশের তরুণদের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: ৭ মার্চের ভাষণআকাশবাণীএকাত্তরকলকাতাবঙ্গবন্ধুবাংলাদেশমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বাংলাদেশ ও তারেক রহমানকে মমতা ব্যানার্জির অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হৃদয় জয় করেছি, আন্দোলন থামছে না: তাসনিম জারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

১৮ ফেব্রুয়ারির মধ্যে গঠিত হবে নতুন সরকার: রিজওয়ানা হাসান

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

রাজশাহীতে নবনির্বাচিত এমপির জনসংযোগ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সমর্থনে বিএনপির বিজয়: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT