চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ মারুফকে দুদকের জিজ্ঞাসাবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। তাকে দেয়া তলবি নোটিশে অভিযোগ করা হয়, সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে জিকে শামিমের মতো ঠিকাদারদের কাজ পাওয়া ও অবৈধ অর্থ অর্জনে সহযোগিতা করেছেন তিনি।

ক্যাসিনোবিরোধী চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিমের ছোট ভাই ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ মারুফকে ২৯শে ডিসেম্বর নোটিশের মাধ্যমে ৭ জানুয়ারি তলব করে দুর্নীতি দমন কমিশন। তলবি ওই নোটিসে অভিযোগ করা হয়েছে, সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে কাজ পাওয়া এবং অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও বিদেশে অর্থ পাচারে জিকে শামিমসহ ঠিকাদারদের সহযোগিতা করেছেন শেখ মারুফ।

অনুসন্ধানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকালে দুদক কার্যালয়ে হাজির হন শেখ মারুফ। জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এরই মধ্যে সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ মারুফ ও তার স্ত্রী সানজিদা রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।

ক্যাসিনোবিরোধী অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্যে খালেদ মাহমুদ ভুইয়ার স্ত্রী সুরাইয়া আক্তার, ভাই মাসুদকে ১২ জানুয়ারি এবং ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরীকে ১৩ জানুয়ারি তলব করে মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT