চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য হাতে ফিরছেন বাংলাদেশের লেজেন্ডরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দারুণ ব্যাটিং করেও বোলারদের ব্যর্থতায় জয় তুলতে না পেরে সাউথ আফ্রিকার লেজেন্ডসের বিপক্ষে হেরে বসেছে বাংলাদেশ লেজেন্ডসরা। নিজেদের শেষ ম্যাচে ১০ উইকেটে হেরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ থেকে জয়হীন শূন্য হাতেই ফিরছেন টাইগার সাবেকরা।

আসরে পাঁচ ম্যাচের সবকটিতে হেরে বাড়ি ফিরছেন বাংলাদেশ লেজেন্ডসরা। তাদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়া লেজেন্ডসরা। সেরা চারে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সাউথ আফ্রিকা। আরেক সেমিতে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের মধ্যকার জয়ী।

রায়পুরে নিজেদের শেষ ম্যাচে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ জমায় ৯ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪ বল হাতে রেখে জয় তোলে প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়ায় নেমে অ্যান্ড্রু প্যাটিক ও মরনে ফন উইকের কল্যাণে দেড়শ পেরোনো জুটি পায় সাউথ আফ্রিকা। যা টুর্নামেন্টের সর্বোচ্চ জুটির রেকর্ড।

প্যাটিক ৯ চার এক ছয়ে ৫৪ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। তার উদ্বোধনী সঙ্গী ফন উইক ৯ চারে ৬২ বলে ৬৯ করে ম্যাচের ইতি টেনে আসেন।

এর আগে টসে হেরে ব্যাটে আসা বাংলাদেশ ৫ চার ও এক ছয়ে নাজিমউদ্দিনের ৩৩ বলে ৩২, এক চার ও ৩ ছক্কায় আফতাবের ২৪ বলে ৩৯, ২ চার ও এক ছয়ে হান্নান সরকারের ৩১ বলে ৩৬, ২ চার ও এক ছয়ে খালেদ মাসুদের ৯ বলে ১৯ রানে দেড়শ পেরিয়ে যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT