চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্ক গোয়েন্দাদের অভিযান, ব্যবসায়ীদের সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৯, মে ২০১৮
অপরাধ
A A

রাজধানীর পান্থপথের অভিজাত শপিং মল বসুন্ধরা সিটিসহ বিভিন্ন শপিং মলে শুল্ক ফাঁকি দেয়া অবৈধ মোবাইল সেট জব্দ করতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার দুপুরে বসুন্ধরা সিটিতে অভিযানে নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী জিয়াউদ্দিন।

তিনি বলেন আমরা জানতে পেরেছি যে, এখানে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা মোবাইল ফোন বিক্রি হচ্ছে। আমরা অভিযান চালিয়ে এরকম মোবাইল পেয়েছি।

জানা যায়, বিদেশ থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোন আমদানি করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে বসুন্ধরা শপিং মলের নিচতলা, দ্বিতীয়, পঞ্চম ও ষষ্ঠতলায় মোবাইল ফোনের দুই শতাধিক দোকানে অভিযান চালায়। এসময় স্যামসাং ও আইফোনসহ অনেক মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযান শেষে শুল্ক গোয়েন্দারা বের হলে মার্কেটের সামনে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীরা।

Reneta

ব্যবসায়ীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, তারা দোকানে ঢুকে কাগজ পত্র দেখানোর কোনো সময় না দিয়েই মোবাইল নিয়ে যায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বসুন্ধরা সিটিতে অভিযানে নেতৃত্ব দেওয়া শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী জিয়াউদ্দিন বলেন, নিয়ম মেনে বসুন্ধরা মার্কেটে অভিযান পরিচালনা করা হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষুব্ধ হলে তাদেরকে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজ পরীক্ষা করে মোবাইল ফেরত দেওয়া হবে।

এর আগে শনিবার রাজধানীতে নকল ও শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল সেট জব্দে শুল্ক গোয়েন্দারা একই সঙ্গে তিন জায়গায় অভিযান চালায়। রাজধানীর মহাখালী, উত্তরা ও বসুন্ধরা শপিং মলে এই অভিযান শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজশুল্ক ফাঁকি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT