বিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত রাখতে শুরু হয়েছে ‘বিজ্ঞান জয়োৎসব’। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আয়োজকরা জানিয়েছেন, সারাদেশে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিতে বিজ্ঞানভিত্তিক সেমিনার এবং উপস্থাপনসহ উৎসবে থাকবে নানা আয়োজন।
গণিত অলিম্পিয়াড, ভাষাযোগ, বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন আগে থেকেই হয়ে আসছে। এবার সিটি ব্যাংক আর প্রথম আলো শুরু করেছে দেশব্যাপি বিজ্ঞান জয়োৎসব। উদ্বোধন করে এমন ব্যতিক্রমি আয়োজনের প্রশংসা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সারা দেশের ১৫টি স্থানে অনুষ্ঠিত হবে আঞ্চলিক উৎসব। এর অংশ হিসেবে বাংলাদেশ সফরে আসবেন নোবেল জয়ী বিজ্ঞানী।
২০০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী জন সি মাথের এক ভিডিও বার্তায় জয়োৎসবে তরুণ শিক্ষার্থীদের অংশ নেয়ার আহবান জানিয়েছেন।






