চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হল ক্রিকেটারদের করোনা পরীক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে সাভারের বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্য মিরপুরে শুরু হয়েছে যুবাদের করোনা পরীক্ষা।

রোববার প্রথম ধাপে কোভিড টেস্টের জন্য ক্রিকেটার ও কোচিংস্টাফসহ মোট ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল। কেউ পজিটিভ হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে। যারা নেগেটিভ তাদের পাঠিয়ে দেয়া হবে বিকেএসপির ক্যাম্পে।

১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ক্যাম্পের জন্য নির্বাচিত অবশিষ্ট ৩০ ক্রিকেটারের পরীক্ষা নেয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার।

বিকেএসপিতে যুবাদের স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আকবর-রাকিবুল-ইমনদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি হয়েছে বছরের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। করোনা বিরতি কাটিয়ে এবার ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে যুব স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার যুব দলবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলবিকেএসপিবিসিবিবিসিবির করোনা অ্যাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম বিক্রির ছয় বছর পর ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখাই লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সরকারি গাড়ি নয়, নিজ গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়, ঢাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে পাকিস্তান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT