চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রের শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

তিন শতাধিক বিজ্ঞাপন, একগুচ্ছ প্রশংসিত নাটক বানিয়ে নির্মাতা হিসেবে মুনশিয়ানা দেখানো মেজবাউর রহমান সুমন তার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’র শুটিং শুরু করলেন। যেখানে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি।

রবিবার (১৩ অক্টোবর) থেকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সেন্টমার্টিন দ্বীপে ‘হাওয়া’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়।

মাসভর সেখানে চলবে এ চলচ্চিত্রের কাজ। বেশিরভাগ শুটিং সেখানে শেষ হবে। বাকি কাজ হবে কক্সবাজার ও টেকনাফ এলাকায়।কয়েকদিন আগে ‘হাওয়া’র শুটিং ইউনিট সেখানে পৌঁছালেও আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে শুটিং।

জানা যায়, গত কয়েকদিন ধরে ইউনিটের প্রত্যেকেই রিহার্সালে অংশ নিয়েছেন। প্রতিকূল পরিবেশে শুটিংয়ে দীক্ষা নিয়েছেন।

মেজবাউর রহমান সুমন তার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রসঙ্গে জানান, এটি মাটির গল্প নয় বরং পানির গল্প, সমুদ্রের গল্প।

”সমুদ্র এমন এক বিশালতার নাম যার পাড়ে বসে আমরা সাধারণ মানুষ এর সৌন্দর্য দেখি, রোমান্টিসিজমে ভুগি। এর পাড়ের মানুষগুলোর গল্প জানলেও জানি না সমুদ্রে চলাচলরত মানুষগুলোর ভেতরের গল্প। সেখান থেকে ফেরার গল্প হয়তো জানি, কিন্তু না ফেরার গল্প আমরা ক’টা জানি? এই না জানা মৌলিক গল্পটিই আমি আমার এই সিনেমার মাধ্যমে জানাতে চাই।”

Reneta

সম্পর্ক, প্রতিশোধ এবং মৃত্যুকে উপজীব্য করে এই গল্প সাজিয়েছেন মেজবাউর রহমান সুমন। এটি মাটির গল্প নয় বরং পানির গল্প। সমুদ্র পাড়ের মানুষ প্রধান উপজীব্য হলেও সমুদ্র পাড়ের গল্প নয় বরং সমুদ্রের গল্প থাকছে এখানে।

নির্মাতা সুমনের ভাষ্য, ‘হাওয়া’র প্রধান উপাদান সমুদ্র, ঢেউ আর একটি ট্রলার।

‘হাওয়া’ চলচ্চিত্র প্রসঙ্গে বেশী কিছু বলতে চাননি অভিনেতা শরিফুল রাজ। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তার কথা ছিল এমন, ‘হাওয়া’ চলচ্চিত্রের শুটিং হবে একটানা। প্রায় একবছর ‘হাওয়া’র জন্য ধরে প্রস্তুতি নিয়েছি। আমিসহ হাওয়ার অন্যান্য শিল্পীরাও বিভিন্নভাবে নিজেদের ঝালাই করেছেন অনেকভাবে। অনেককিছু ত্যাগ করেছি।

কিছুদিন আগে ‘পরাণ’ চলচ্চিত্রে কাজ করেছি, তাও নির্মাতা সুমন ভাইয়ের অনুমতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী ‘হাওয়া’র কাজ শেষ করতে পারলে, দর্শকের শুধু গায়ে নয় মনেও ‘হাওয়া’ লাগবে বলে জানান ‘আইসক্রিম’-খ্যাত এই অভিনেতা।

‘হাওয়া’ চলচ্চিত্রের চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খসরু। প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীনাজিফা তুষিমেজবাউর রহমান সুমনলিড বিনোদনশরিফুল রাজসেন্ট মার্টিনহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রাজনীতি না করলে আমার দিন চলবে না?’

মে ৬, ২০২৬

বিসিবি নির্বাচন: কাউন্সিলরদের জন্য সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত

মে ৬, ২০২৬

সিমন্স বলছেন, বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান সমানে সমান

মে ৬, ২০২৬

সাদের হাত ধরে বিশ্ব মঞ্চে সিরিজ ‘অ্যানি’

মে ৬, ২০২৬

জয়ার কারণে যেভাবে ভাগ্য খুলেছিল অমিতাভের

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT