চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ন ২১, আগস্ট ২০১৭
পরিবেশ
A A
শুরু হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, শেষ হবে ভোর রাতে

শুরু হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, শেষ হবে ভোর রাতে

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৭ মিনিট থেকে শুরু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ থেকে এ বিরল দৃশ্য দেখা যাচ্ছে না। কারণ বাংলাদেশে এখন রাত। প্রায় এক শতাব্দী পর এই পূর্ণ বলয় গ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেনটাকি, মিডওয়ে হ্যাটল দ্বীপ, হাওয়াই দ্বীপপুঞ্জ ও ব্রাজিল থেকে।

এর আগে সর্বশেষ ২০০৯ সালের ২২ আগস্ট বাংলাদেশের পঞ্চগড় থেকে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ দেখছিলো দেশবাসী। পূর্ণগ্রাস এই গ্রহণ দেখতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে ১০৫ বছর।

এই সূর্যগ্রহণ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানানো হয়, বাংলাদেশ থেকে এ পূর্ণগ্রাস সূর্য গ্রহণ দেখা যাবে না। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হবে (বাংলাদেশ সময় রাত ৯টা ৪৭ মিনিট)। বাংলাদেশে গ্রহণ শেষ হবে রাত ৩টা ৪ মিনিটে। আইএসপিআর থেকে গ্রহণের একটি গতিপথও নির্দেশ করে দেওয়া হয়েছে।

সর্বোচ্চ গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ১২টা ২৫ মিনিট ৩০ সেকেন্ডে।

এদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের কোটি কোটি মানুষ। গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিট ৩১ সেকেন্ডে সূর্য গ্রহণ শুরু হয়।

Reneta

ভোর ৫টা ২২ মিনিট ৪৪ সেকেন্ডে মিডওয়ে হ্যাটল দ্বীপের উত্তর-পূর্ব দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় এবং স্যারিগাল কাবো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৬টা ১২ মিনিট ১৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে।

এছাড়াও আজ যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের সাউনি ন্যাশনাল ফরেস্টের দক্ষিণ-পূর্ব দিকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট ৪৭ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ হবে। এ গ্রহণের সর্বোচ্চ মাত্রা ১ দশমিক ০৩০ এবং স্থায়ীত্বকাল হবে ২ মিনিট ৩৬ সেকেন্ড।

তবে ব্রাজিলের ব্রাগানকা শহরের উত্তর-পূর্ব দিকে উত্তর আটলান্টিক মহাসাগরে স্থানীয় সময় বিকেল ৬টা ৪ মিনিট ২৩ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

১৯১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই পূর্ণ সূর্য গ্রহণ। এ কারণে যুক্তরাষ্ট্রের ১৪টি রাজ্যের অধিবাসীদের মধ্যে উত্তেজনা ও আগ্রহের শেষ ছিল না। সেখানে শুরু হয়েছে নানা ধরনের এক্লিপস পার্টি। এ ছাড়াও পশ্চিম ইউরোপ, আফ্রিকার কয়েকটি এলাকা এবং এশিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকেও আংশিক সূর্য গ্রহণের দেখা মিলবে।

আগ্রহীরা এ পূর্ণ সূর্য গ্রহণটি নাসা টেলিভিশন এবং নাসার ওয়েবসাইটে লাইভ ভিডিও স্ট্রিমের মাধ্যমে দেখতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণগ্রাস সূর্য গ্রহণব্রাজিলযুক্তরাষ্ট্রসূর্যগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

অতীতের ভুল নীতি ও দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ‘মেরামতের অযোগ্য’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT