সংগীতের বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১২তম আসরের বিচারকাজ শুরু হয়েছে। আজ ৯ আগস্ট বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত ও লোকসংগীতের বিচারকাজ সম্পন্ন হয়। আজ বিচারক ছিলেন ফেরদৌসী রহমান, আজাদ রহমান, খায়রুল আনাম শাকিল ও ফরিদা পারবীন।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এবার আজীবন সম্মননাসহ ১৬টি ক্যাটাগরিতে দেওয়া হবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৭’। এ ছাড়াও ৪টি ক্যাটাগরিতে দেওয়া হবে পপুলার চয়েস অ্যাওয়ার্ড।
দেখুন ভিডিও রিপোর্ট:
:








