চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব, স্মরণে আজাদ রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

তার হাত ধরেই চ্যানেল আইয়ে প্রথমবার শুরু হয়েছিলো বাংলা খেয়াল উৎসবের আসর। এই উৎসবের প্রাণভোমরা ছিলেন তিনিই। কিন্তু ‍দুর্ভাগ্যবশত গেল বছর প্রয়াত হন উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়ালের উদ্যোক্তা, সংগীতজ্ঞ ও সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান প্রয়াত আজাদ রহমান।

তাকে স্মরণ করেই অষ্টম বারের মতো এবার শুরু হতে যাচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলা খেয়াল উৎসব ২০২১’। এবারের আসর ৩১ জানুয়ারি বিকেল ৫টা ২০ মিনিট থেকে শুরু হয়ে চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

বাংলা খেয়াল উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরতে তেজগাঁও চ্যানেল আই ভবনের ৪ নম্বর স্টুডিও থেকে শনিবার দুপুরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।

যেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীত ব্যক্তিত্ব ও ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ডক্টর অসিত রায়, প্রয়াত আজাদ রহমানের সহধর্মিনী সেলিনা আজাদ, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনে শাইখ সিরাজ বলেন, এবারের আয়োজনটি অন্য যেকোন বছরের তুলনায় একটু ভিন্নতর। এবছর করোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন যাত্রায় যেমন পরিবর্তন এসেছে ঠিক তেমন গত এক বছরে আমরা অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছি। যাদের অন্যতম একজন হলেন এই বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমান। এবছর তার স্মরণেই সকল শিল্পী ও অনুষ্ঠান আয়োজনের উদ্দ্যোক্তাদের নিয়ে শুরু হবে আসরটি।

তিনি আরো বলেন, আশা রাখি প্রতি বছরই যেন আমরা সবাই এক হয়ে বাংলা খেয়াল উৎসব আয়োজনটি সফল করতে পারি এবং প্রয়াত আজাদ রহমানের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে পারি।

Reneta

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সকল অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিত্বরাও বাংলা খেয়ালের উদ্যোক্তা প্রয়াত আজাদ রহমানের স্মরণে কথা বলেন। তার এই সৃষ্টিকে আরো বিস্তৃত ভাবে সবার মাঝে ছড়িয়ে দেবার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা ভাষায় খেয়ালকে জনপ্রিয় করার জন্যই প্রতিবছর এ উদ্যোগ নেওয়া হয়। তবে এবছর করোনার পরিস্থিতির কারণে ক্ষাণিকটা ছোট পরিসরে উৎসবটি চ্যানেল আইয়ের ৪ নম্বর স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল

পরবর্তী

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে সংঘ‌র্ষে নারীসহ আহত ১৫

পরবর্তী
নির্বাচন

টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে সংঘ‌র্ষে নারীসহ আহত ১৫

নৌযানে ওঠানামায় দুর্ভোগের দিন শেষ হচ্ছে সন্দ্বীপবাসীর

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT