চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

শফিকুল ইসলাম শফিকুল ইসলাম
৩:৪৯ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

চলতি বছরের নভেম্বর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামো নির্মাণকাজ শুরু হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ইটালথাইয়ের প্রেসিডেন্ট প্রেমাচাই কর্নসুতার সাথে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে নিরাপত্তা বাহিনী।

ঢাকাবাসীর প্রধান বিড়ম্বনা যানজট নিরসনে সরকারের অগ্রাধিকার প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উত্তরা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ এ মেগাপ্রজেক্টের ঠিকাদারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক লিমিটেড কোম্পানি।

নির্মাণকাজে অর্থায়ন এবং শ্রমিকদের নিরাপত্তা ইস্যু নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের সাথে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর বৈঠক।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, এখানে ৩২৮টি পাইলিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ১ নভেম্বর থেকে উপরিকাঠামোর কাজ শুরু হবে। এর আগ পর্যন্ত ভিত্তির কাজ হয়েছে।

ইটালথাইয়ের প্রেসিডেন্ট নির্দিষ্ট সময়ে কাজ শুরু করে ২০১৮ সালের মধ্যেই কাজ শেষ করার নিশ্চয়তা দিয়েছেন বলে জানান মন্ত্রী।

বিদেশি শ্রমিকদের ব্যাপারে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান কোনো উদ্বেগ জানিয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, তাদের ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের থাকার যায়গা, তাদের কর্মস্থল, এমনকি তারা যদি কোথাও যেতে চায় সে ব্যাপারে জানালেই তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের।

Reneta

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ তিন ধাপে বাস্তবায়ন হবে। ২০১৮ সালে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এডিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি চলবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১২ দিন পর অলিম্পিকে ভারতের প্রথম পদক

পরবর্তী

পাঁচ বছরের মধ্যে সিলেটে পাসের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

পরবর্তী

পাঁচ বছরের মধ্যে সিলেটে পাসের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ-৫

রাজশাহীতে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT