নাগরিকবান্ধব উদ্ভাবনী পরিবেশ তৈরির লক্ষ্যে এটুআই ২০১৮ সালে সর্বপ্রথম রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে’ এর কার্যক্রম শুরু করে। ‘আপনার উদ্ভাবনা, দেশের সম্ভাবনা’ স্লোগানকে সামনে রেখে উক্ত রিয়েলিটি শো দেশব্যাপী নাগরিকদের মাঝে উদ্ভাবনের প্রতি উৎসাহ তৈরির পাশাপাশি ব্যাপক সাড়া জাগিয়েছে।
এর মাধ্যমে জাতীয় ও তৃণমূল পর্যায়ে নগরিকদের মাঝে উদ্ভাবনমুখী সচেতনতা বৃদ্ধি পেয়েছে। নাগরিকদের চাহিদার বিষয়কে গুরুত্ব দিয়ে ২০১৯ সালে আবারো শুরু হতে যাচ্ছে উদ্ভাবন নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো ‘উদ্ভাবকের খোঁজে সিজন ২’।
চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় উদ্ভাবকের খোঁজে সিজন টু’র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিন বিচারক বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, এটুআই এর প্রজেক্ট ডিরেক্টর মো: মোস্তাফিজুর রহমান এবং চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।









