চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু আর শেষের অস্ট্রেলিয়ার মাঝে পিষ্ট ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

সকালে দুই অপরাজিত অস্ট্রেলীয় ব্যাটিংয়ে নামলেন। বিকেলে দুই অস্ট্রেলীয় অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। খুব ক্রিকেটপাগল না হলে সাদা পোশাকে হেলমেটে ঢাকা ক্রিকেটারদের একই রকম লাগার কথা অনেকের! শুক্রবার যারা শুরুতে আর শেষের কিছু অংশ খেলা দেখেছেন, হয়তো ধরেই নেবেন সারাটাদিন ব্যাটিং করেছে কেবল অস্ট্রেলিয়াই! কিন্তু মাঝে ভারতের ওপর দিয়ে বয়ে গেছে স্টিভ ও’কিফে ঝড়। ৪.১ ওভারের এক স্পেলে মাত্র ৫ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১০৫ রানে গুটিয়ে দিয়েছেন এই অজি বাঁহাতি স্পিনার। পরে স্টিভেন স্মিথের ব্যাটিং দৃঢতায় লিডটা ২৯৮ রানের বাড়িয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সকালে অস্ট্রেলিয়াকে ২৬০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। পরে মাত্র ৪০.১ ওভার স্থায়ী প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ১০৫ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে অজিদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ১৪৩।

সামনে পুরো তিনটি দিন। হাতে ছয় উইকেট। লিডটাকে বড় করার সুযোগ থাকছে। তাতে প্রতিপক্ষের জন্য গড়া স্পিন ফাঁদেই ভারতের ব্যাটসম্যানদের আরেকবার হৃদকম্পন বৃদ্ধি করার সুযোগও থাকছে অস্ট্রেলিয়ার। সেজন্য ক্রিজে আছেন ৫৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়া অধিনায়ক স্মিথ, সঙ্গী মিচেল মার্শ ২১ রানে।

Banglabid

দ্বিতীয় ইনিংসে অজিদের শুরুটাও অবশ্য ভালো হয়নি। ডেভিড ওয়ার্নারকে (১০) প্রথম ওভারেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অশ্বিন। শন মার্শকে রানের খাতাই খুলতে দেননি তিনি। পরে পিটার হ্যান্ডসকম্বকে (১৯) সাজঘরের পথ দেখিয়েছেন। দিনের খেলার শেষভাগে ম্যাট রেনশকে (৩১) ফেরান  জয়ন্ত যাদব। এর ফাকে ফাকেই লিডটাকে বাড়িয়ে নিয়েছে সফরকারীরা।

এর আগে ভারতের প্রথম ইনিংসে দ্রুত তিন উইকেট হারানোর পর পঞ্চাশ রানের জুটি গড়া রাহানে-লোকেশকে দিয়ে ধ্বংসের সূচনা করেন ও’কিফে। একে একে আরো চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান এই অজি। শেষ পর্যন্ত ১৩.১ ওভারে ৩৫ রানে ৬ উইকেট তার। দুটি উইকেট গেছে স্টার্কের দখলে। একটি করে লায়ন ও হ্যাজেলউডের।

Reneta

 

এদিন ও’কিফের বোলিং আর হ্যান্ডসকম্বের চুম্বক ফিল্ডিং ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ভারতের জন্য। পুনের পিচে স্পিনে খাবি খাবে ব্যাটসম্যানরা, সেটা অনুমিতই ছিল। সেই পিচে ভারতই যে পথ হারাবে তা হয়তো অল্পকজনই ভেবেছিলেন। দিনের মাঝে হলো সেটাই।

রান মেশিন বিরাট কোহলি খাতা খোলার আগেই ফিরেছেন। তার আগে মুরালি বিজয় (১০) ও চেতেশ্বর পূজারা (৬) সাজঘরে। আজিঙ্কা রাহানেকে (১৩) নিয়ে লোকেশ রাহুল যা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তাদের জুটিটি ৫০ রান যোগ করার পর বিচ্ছিন্ন হতেই বিপদ ঘটল।

ভারতের শেষ সাত ব্যাটসম্যান ফিরে গেছেন ১১ রানের ব্যবধানে। স্বাগতিকদের টেস্ট ইতিহাসে যেটি সবচেয়ে লজ্জাজনক ধস। এর আগে ১৯৮৯-৯০ সালে ক্রাইস্টচার্চে ১৮ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল দলটি। তাতে ২০০৮ সালের আহমেদাবাদ টেস্টের এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানে অলআউট হওয়ার দীর্ঘদিন পর এত কম রানে অলআউট ভারত। গত ১১ বছরে এর চেয়ে কম রানে কেবল আহমেদাবাদ টেস্টেই গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা।

ক্ষতিটা পুষিয়ে দিতে দ্বিতীয় ইনিংসে অসাধারণ কিছুই করতে হবে কোহলি-রাহানেদের। তার আগে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়া লিডটাকে ঠিক কোন চূঁড়ায় তুলে তাদের চ্যালেঞ্জ জানায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু

পরবর্তী

ড্রয়ে সেমির টিকিট চট্টগ্রাম আবাহনীর

পরবর্তী

ড্রয়ে সেমির টিকিট চট্টগ্রাম আবাহনীর

বিডিআর বিদ্রোহ-পিলখানা-রায়

পিলখানা হত্যা মামলা: ‘আইনগত কিছু প্রশ্ন’ নিষ্পত্তির পরই আপিল শুনানি শেষ হবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT