চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর সুবিধাটা শুরুতেই হাতছাড়া

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৩:২০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নয় বছর পর সাউথ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। উইকেটের আর্দ্রতা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল ছিল। কিন্তু বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি।

পচেফস্ট্রমে কোন উইকেট না হারিয়েই শতক পেরিয়ে গেছে স্বাগতিকরা। ডিন এলগার ও অভিষিক্ত এইডেন মার্করাম সাবধানী শুরুতে ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছেন।

শন পোলকের পিচ রিপোর্টে উঠে এসেছে শক্ত পিচের কথা। পিচ বেশ শুষ্কও। তৃতীয় দিন থেকে স্পিনারদের টার্ন পাওয়ার কথা বলা হচ্ছে। মোস্তাফিজ-শফিউলরা সাফল্য এনে দিতে না পারায় মুশফিককে অবশ্য স্পিনারের দ্বারস্থ হতে হল ষষ্ঠ ওভারেই।

Banglabid

তাতে কিছুটা লড়াইয়ের আমেজ ফেরানো বোলিংয়ের দেখা মিলল মিরাজের সৌজন্যে। ফ্লাইট, লেংথ বলের সঙ্গে বাড়তি বাউন্স আদায় করে নিচ্ছেন তরুণ অফস্পিনার। প্রোটিয়া ব্যাটসম্যানদের যা একটু পরীক্ষা নেয়ার সুযোগ মিলছে তার কল্যাণেই।

বাংলাদেশের একাদশে যদিও তিন পেসার- শফিউল, মোস্তাফিজ এবং তাসকিন। সাকিব না থাকায় দারুণ কিছুর জন্য তাদের দিকেই তাকাতে হবে অধিনায়ককে। কাঁধে ব্যথা পাওয়া সৌম্য সরকার খেলতে পারছেন না প্রথম টেস্টে। দলে ঢুকেছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ একাদশ:
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Reneta

সাউথ আফ্রিকা একাদশ:
ফ্যাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশব মহারাজ, এইডেন মার্করাম, মরনে মরকেল, ডুয়ানে অলিভিয়ের, অ্যান্ডিলে ফেলুকোও, কাগিসো রাবাদা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা এখন বিশ্বের নিপীড়িত মানুষের নেত্রী: ওবায়দুল কাদের

পরবর্তী

সবাই নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারবে: ডিএমপি

পরবর্তী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবাই নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারবে: ডিএমপি

নওয়াজুদ্দিনের মা

প্রভাবশালী একশ’ নারীর তালিকায় নওয়াজুদ্দিনের মা

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT