১৪ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিককে ওভারের শেষ বলে বোল্ড করেন ঢাকা এক্সপ্রেস। স্বাগতিকদের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই সাফল্য পায় বাংলাদেশ।
শুরুর বিপদ সামাল দিয়ে বড় জুটি গড়ার পথে রয়েছেন সাইম আইয়ুব ও অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় উইকেট জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেছে ৯৮ রান। ফিফটি পেয়েছেন শান মাসুদ।
বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসই হয়নি। দ্বিতীয় দিন ১৫ মিনিট এগিয়ে পৌনে ১১টায় শুরু হয় মাঠের লড়াই।
২৩ বছর অপেক্ষার পর পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। তাদের ঘরের মাঠে ১০ উইকেটে বড় জয় পেয়ে লাল-সবুজ দল। এবার সিরিজ জেতার মিশন বাংলাদেশের।








