কলম্বোতে কুমার সাঙ্গাকারার বিদায়ী টেস্টে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে ভারত। মাত্র ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে টেনে তুলছেন অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
ম্যাচের শুরুতেই হিসাবের খাতা খোলার আগে ওপেনার মুরালি বিজয়কে হারায় ভারত। ধাম্বিকা প্রসাদের বলে এলবিডব্লিউ হন মুরলি। ব্যক্তিগত ৪ রান করে প্রসাদের বলেই করুনারত্নের হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন আজিঙ্কা রাহানেও।
মাত্র ১২ রানে দুই উইকেট পড়ায় চাপে পড়া ভারতের হাল ধরেন কোহলি-রাহুল। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ৯৭ রান করেছে সফরকারীরা। ৩৯ রান করেছেন রাহুল। আর হাফসেঞ্চুরি থেকে মাত্র ২ রান দুরে আছেন কোহলি।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এটাই হতে যাচ্ছে কুমার সাঙ্গাকারার শেষ টেস্ট।
তাই লঙ্কান ক্রিকেট নক্ষত্রের বিদায়ে স্মরণীয় জয় উপহার দিতে চায় অ্যাঞ্জেলো ম্যাথিসের দল।






