চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুরুর আগে শেষ দেখলে সমস্যা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

যেকোনো ম্যাচ জেতার জন্য শুরুটা ভালো হওয়া চাই। কথাটা আবার মনে করালেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগেরদিন বাংলাদেশ অধিনায়ক বললেন, শুরুর আগে শেষ দেখলেই সমস্যা।

ইনজুরিতে ছিটকে যাওয়া মাশরাফী বিন মোর্ত্তজার অনুপস্থিতিতে শ্রীলঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন তামিম। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে। তার আগে বৃহস্পতিবার কলম্বোতে সংবাদ সম্মেলনে কথা বলেন তামিম।

প্রস্তুতি ম্যাচে জিতে সফরের শুরুটা বেশ ভালো করেছে বাংলাদেশ। একইভাবে মূল লড়াই জিততে হলে কী করতে হবে সেটা নিয়ে তামিমের বক্তব্য, ‘আমি সবসময়ই বলি যে, স্টার্টিং লাইনের আগেই যদি ফিনিশ লাইন দেখে ফেলি, তাহলে সমস্যা। বল বা ব্যাট যাইহোক না কেনো, শুরুটা ভালো করা। ম্যাচ জেতার টার্গেট অবশ্যই অগ্রাধিকার পাবে। এটা আমার ক্ষেত্রেও যেমন, ওদের (শ্রীলঙ্কা) অধিনায়ককে জিজ্ঞেস করুন তার ক্ষেত্রে একই রকম।’

লঙ্কা সফরে দলের সঙ্গে নেই বিশ্বকাপ কাঁপানো সাকিব আল হাসান। তবে প্রস্তুতি ম্যাচে সাকিবের জায়গায় তিনে নেমে ৯১ রানের অসাধারণ ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। চারে নেমে হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিমও।

সংবাদ সম্মেলনে উঠে আসে সেই প্রসঙ্গও। তামিম বললেন, ‘প্রস্তুতি ম্যাচে তিন-চার নম্বর পজিসনের পারফরম্যান্স দেখে ভালোই লাগছে। আমাদের নিয়মিত তিননম্বর ব্যাটসম্যান এই সিরিজে নেই। তবে সেই সুযোগটা অন্যরা নিতে প্রস্তুত। প্রস্তুতি ম্যাচে তারা নিয়েছেনও। তিন ও চার নম্বরের ব্যাটসম্যান হাফসেঞ্চুরি তুলে এগিয়ে গেছেন, দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি পাননি। তবে তাদের দায়িত্বপূর্ণ ব্যাটিং দেখাটা খুশির। আশা করি, কালকের (শুক্রবার) ম্যাচেও তারা বাংলাদেশের জন্য তেমন ভালো কিছু করবেন।’

বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। আর এই সিরিজের পর লঙ্কানদের সঙ্গে থাকবেন না কোচ চন্দ্রিকা হাথুরুসিংহেও। সিরিজ শুরুর আগে এ দুটি বিষয় স্পষ্ট ও বেশি ফোকাস হওয়ায় একটু হলেও ‘অপ্রস্তুত’ থাকবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের এই ‘অপ্রস্তুতি’ বাংলাদেশের জন্য কোনো সুযোগ কিনা এবং সুযোগ হলে বাংলাদেশ সেটা নিতে পারবে? কিছুটা জটিল এমন প্রশ্নের কৌশলী উত্তরই দিয়েছেন টাইগার অধিনায়ক।

Reneta

‘এই দুটি বিষয় মাঠের বাইরের ঘটনা, ফলে সেটা বাইরেই থাকবে। তারা যখন ১১জন মাঠে খেলতে নামবে, তখন একজনের (মালিঙ্গা) কথা তাদের মনে থাকবে না। আর নিজের শেষ ম্যাচ হলেও মালিঙ্গার মাথায় এটা থাকবে না যে, এটা আমার (মালিঙ্গা) শেষ ম্যাচ, আমি যা খুশি তাই করব। ওরা আসলে একটা জিনিসই চিন্তা করবে, কীভাবে আমাদের হারানো যায়, আমরাও সেটাই করব। ফলে মনে করি না, এটা (মালিঙ্গা-হাথুরু ইস্যু) ম্যাচে খুব একটা প্রভাব ফেলবে। যদি প্রভাব পড়ে তো আমাদের জন্য সেটা ইতিবাচক।’

বাংলাদেশের অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে অভিষেক হচ্ছে তামিমের। এটা আলাদা এক অনুভূতি। বিষয়টা কীভাবে নিচ্ছেন? তামিম বলছেন, ‘বিষয়টা আমি ওইভাবে চিন্তা করি নাই। তবে আপনারা (সাংবাদিক) যখন বলছেন অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে, তখন শুনে ভালো লাগছে। তবে অধিনায়কত্বটা তখনই ভালো লাগে যখন দল ভালো খেলে এবং জিততে পারে। আমি এটা নিয়ে মোটেও উত্তেজিত নই, বরং একটা চিন্তা করছি, বোর্ড আমাকে একটা দায়িত্ব দিয়েছে সেটা যেন ভালোভাবে করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT