চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে সাফল্য পেয়েও চিন্তায় টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ০৬, মে ২০১৫
স্পোর্টস
A A

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শুরুতে সাফল্য পেয়েও কিছুটা চিন্তায় আছে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ওভারে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন পেসার শাহাদাত হোসেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচের চতুর্থ ওভারেই সাফল্য পেয়েছে টাইগাররা। দলীয় ৯ রানের মাথায় সাজঘরে ফিরেছেন খুলনা টেস্টে ডাবল সেঞ্চুরি করা পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হাফিজ। ১৬ বল খেলে ৮ রান করে মোহাম্মদ শহিদের বলে উইকেটরক্ষক মুশফিকের হাতে ধরা পড়েন হাফিজ।

দলীয় ৫৮ রানে দ্বিতীয় সাফল্য পায় বাংলাদেশ। ১৯ রান করে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফেরেন ওপেনার সামি আসলাম।

তবে শুরুর সাফল্যের পরও কিছুটা চিন্তায় আছে বাংলাদেশ।প্রথম ওভারের দ্বিতীয় বলটি করার সময় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পান শাহাদাত। এরপর আর বল করতে পারেননি। পরে শাহাদাতের ওভার শেষ করেন সৌম্য সরকার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দলের ফিজিও শাহাদাতকে বাইরে নিয়ে যান। ইনজুরি আক্রান্ত আরেক পেসার রুবেল হোসেনের জায়গায় এই ম্যাচে দলে ঢুকেছিলেন শাহাদাত।

পাকিস্তান দলেও পরিবর্তন আছে একটি। স্পিনার জুলফিকার বাবরের জায়গায় এই ম্যাচে সুযোগ পেয়েছেন ইমরান খান।

দুই টেস্ট সিরিজের খুলনার প্রথম ম্যাচটি ড্র হয়।

Reneta

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম(অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শাহাদাত হোসেন, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ শহিদ ও শুভাগত হোম।

পাকিস্তান দল: মিজবাহ-উল হক(অধিনায়ক), ইউনিস খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ, আজহার আলী, সামি আসলাম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, ইয়াসির শাহ ও ইমরান খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টবাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিলেন মেয়র-কাউন্সিলররা

পরবর্তী

ভারতে জীবাণুনাশক হিসেবে গরুর প্রস্রাব ব্যবহারের উদ্যোগ

পরবর্তী

ভারতে জীবাণুনাশক হিসেবে গরুর প্রস্রাব ব্যবহারের উদ্যোগ

ভারতে জীবাণুনাশক হিসেবে গরুর প্রস্রাব ব্যবহারের উদ্যোগ

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT