চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে জেমস শেষে সালমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী কনসার্ট শুরু হবে জেমসের গানে। সবার শেষে পারফর্ম করবেন বলিউড তারকা সালমান খান। অনুষ্ঠানের ব্যাপ্তি প্রায় ৬ ঘণ্টা। দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে দুপুর আড়াইটায়।

রোববার বিকেল ৫টায় শের-ই-বাংলা স্টেডিয়ামের মঞ্চে উঠবেন দেশের কয়েকজন শিল্পী। তাদের পারফরম্যান্স শেষে ৬টায় শুরু হবে কনসার্টের মূল আকর্ষণ দেশি-বিদেশি ছয় অতিথীর পর্ব।

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল শনিবার সন্ধ্যায় সবশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন শেষে জানান, ‘বিকাল ৫টায় বাংলাদেশের শিল্পীদের দিয়ে শুরু করব। ৬টায় জেমস সঙ্গীত পরিবেশন করবেন। ৬টা ৩০মিনিটে গাইবেন মমতাজ আপা। ৭টায় প্রধানমন্ত্রী এসে বিপিএল উদ্বোধন করবেন।’

‘৭টা ১৫ মিনিটে সনু নিগম সঙ্গীত পরিবেশন করবেন। এরপর কৈলাশ খের। সাড়ে ৮টায় শুরু করবেন ক্যাটরিনা কাইফ এবং সবার শেষে সালমান খান। অনুষ্ঠান চলবে রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত।’

২০১৫ সালের পর বিপিএলে আবারও হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। সেবার এসেছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এছাড়া গান গেয়ে আসর জমান কেকে, আইয়ুব বাচ্চু, চিরকুট ব্যান্ড। বাংলাদেশের শিল্পীদের পর্ব শেষ হয় মমতাজের গানে।

Reneta

আয়োজনের ব্যাপকতা অবশ্য এবারই বেশি। পূর্ব গ্যালারির সামনে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বসানো হয়েছে অস্থায়ী আটটি জায়ান্ট স্ক্রিন। সব কাজই গুছিয়ে এনেছেন আয়োজকরা। এ ব্যাপারে শেখ সোহেল বললেন, ‘প্রস্তুতি শেষ পর্যায়ে। এভরিথিং ইজ ডান। কিছুক্ষণ পর ভারতীয় শিল্পীরা আসবে, রিহার্সেল করবে। রাতেই পরীক্ষামূলকভাবে ফায়ারওয়ার্কস করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT