চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে দ্রুত চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। নিউজিল্যান্ড পেসারদের সামনে প্রথমসারির ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার ছাড়া কেউই নিজেদের মেলে ধরতে পারেননি। দলীয় ফিফটি ছোঁয়ার আগেই সাজঘরে ফিরে যান তামিম (৫), লিটন (১), মুশফিক (৫), সৌম্য (৩০)।

পাঁচ বাউন্ডারি ও এক ছক্কায় সৌম্য সরকারের ২২ বলে ৩০ রানের ইনিংসটি ছিল দেখার মতো। তবে অন্যরা ক্রিজে দাঁড়াতেই পারেননি! ফলে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নিয়েছেন দুটি করে উইকেট।

নিউজিল্যান্ডের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। অনেক বিতর্কের পর জাতীয় দলে ফেরা সাব্বির রহমান আছেন একাদশে। তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলছে টাইগাররা। সাত ব্যাটসম্যানের পাশাপাশি অলরাউন্ডার দুইজন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT