দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাসেক্স একাদশের বিপক্ষেও ব্যাটসম্যানদের প্রস্তুতিটা স্বস্তির হল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শুরুতে ইমরুলের (৯২*) দারুণ ব্যাটিংয়ের পর শেষদিকে মেহেদী হাসান মিরাজ (৬০*) দলের স্কোর তিনশ পার করেন।
ইমরুল প্রথম ম্যাচে করেছিলেন ৪৪। মিরাজ সেদিন ফিরেছিলেন ৩৪ বলে ৩১ করে।
বাংলাদেশ শুক্রবার আগে ব্যাট করে। মাহমুদউল্লাহ রিয়াদ এবং শফিউল ইসলাম নিজ দলের বিপক্ষে খেলছেন।
আগের ম্যাচে ৭৩ করা সৌম্য দ্রুত ফিরে যান। ব্যক্তিগত ৬ রানের মাথায় ফিরতে হয় তাকে।
ইমরুল অর্ধশতকে পৌঁছান ৪৫ বলে। ১৮ ওভারের মাথায় দলীয় শতরান পূরণ করে টাইগাররা। ইমরুলের সঙ্গে বেশ তাল মেলান সাব্বির রহমান। ৫৩ বলে অর্ধশতক পূরণ করেন। প্রথম ম্যাচে করেছিলেন ৫। অর্ধশতকের পর দুই রান যোগ করেই ফিরতে হয় তাকে। ডওবার্নের বলে জ্যাকব স্মিথের হাতে ধরা পড়েন।
এরপরই মাঠে নামেন আগের দিনের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। কিছুক্ষণ পর ব্যক্তিগত ৯২ রানের মাথায় স্বেচ্ছায় উঠে যান ইমরুল। মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত।
মুশফিক এদিন বেশি দূর যেতে পারেননি। ৪০ রানের মাথায় স্মিথের বলে সল্টের হাতে ধরা পড়েন।










