প্রাথমিকভাবে স্তন ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে নিরানব্বই শতাংশ সুস্থ হওয়া সম্ভব। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে দরকার সচেতনতা। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে রাজধানীতে সচেতনতামূলক শোভাযাত্রা করেছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম।
ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের শেষ দিনে আয়োজিত শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রাথমিকভাবে স্তন ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগী নিরানব্বই শতাংশ সুস্থ হতে পারেন।
এসময় নারীদের বেশি করে ফলমূল ও শাকসবজি খাওয়ার এবং মোটা না হওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সমাবেশে বক্তৃতা করেন সংসদ সদস্য কবি কাজী রোজী, ফোরামের প্রধান সমন্বয়কারী ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং অন্যরা।
শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।






