চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ জন্মদিন জাদুকর হুমায়ুন স্যার

সৌমেন দে সৌমেন দে
১:২৯ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A
হুমায়ূন আহমেদ এর পোর্ট্রেট, চশমা ও হ্যাট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
আমার খুব মনে আছে যখন ক্লাস নাইনে পড়ি, প্রথম প্রেমে পড়লাম। খুব সিরিয়াস প্রেম। না খেয়ে না দেয়ে, খেলাধুলা বন্ধ করে দিয়ে বন্ধুদের সাথে সময় না কাটিয়ে চুটিয়ে প্রেম করতে থাকলাম। সে কি মোহ, সে কি প্রেম, কি যে ভালো লাগার অনুভূতি, শিহরিত হতেও শিখে গেলাম। স্বপ্ন দেখতে শিখলাম সেই প্রথম। আগেও হয়ত দেখতাম। গাড়ি চালাবো, স্পাইডার ম্যান হবো, আরও কত মজার স্বপ্ন। কিন্তু সেই প্রথম প্রেমে পড়ার পর শুরু হলো সত্যিকারের স্বপ্ন দেখা। প্রকৃতিকে নতুন ভাবে বুঝতে শিখলাম, নানান রঙের পার্থক্য ধরতে পারছিলাম, কষ্ট বা সুখ কেমন হয় ধারণা পাচ্ছিলাম। কিভাবে অবাক হতে হয় বা করতে হয় তারও একটা ধারণা রপ্ত করতে পারলাম। সত্যিকারের প্রেমে পড়লে যা হয় আর কি?
হুম আমি আমার সত্যিকারের প্রেমের কথাই বলছিলাম, একজন মানুষ যার লেখা পড়ে জীবন কি জিনিস বুঝতে শিখলাম, ভালোবাসা চিনলাম, রহস্যময়তা আবিষ্কার করলাম, বৃষ্টিতে ভেজাও যে একটা বিষয় তাও জানলাম। পাগলামী করতে জানলাম। লেখার জাদু যে কি সেই প্রথম টের পেলাম।
স্যার হুমায়ুন আহমেদ আজ আর নেই কিন্তু রেখে গেছেন অনেকগুলো  পাগল হিমু, রুপা, মাজেদা খালা, শুভ্র, রুমালী আর মিসির আলিকে। খেয়াল করে দেখলাম এই চরিত্রগুলো আমাদেরই এক একটা স্বত্বা। প্রায় প্রত্যেকটা চরিত্রই কোন না কোন ভাবে আমাদের মাঝে ভর করে খুবই অল্প সময়ের জন্য হলেও। হুমায়ুন স্যারের লেখাই ছিল আমার প্রথম প্রেম। আমি জানি আমার মত প্রায় প্রত্যেকটা ছেলে মেয়েই তখন তাঁর প্রেমে পড়েছিল তাঁর লেখা পড়ার পর। লুকিয়ে চুরিয়ে কেউ কেউ হয়ত হলুদ পাঞ্জাবিও বানিয়ে ফেলেছিল। আর নীল রঙের তো মনে হয় জন্মই হল তখন থেকে। একবারের জন্য হলেও বৃষ্টিতে ভিজে চা খাবার লোভটা কেউ না কেউ অন্তত সামলাতে পারেনি।
সে সময় আমাদের একটা ঐতিহ্য চালু হলো ঘটা করে জন্মদিন পালন করার। জন্মদিন পালন করার উদ্দেশ্য ছিল উপহার, আর উপহার হিসেবে অবশ্যই থাকতে হবে হুমায়ুন আহমেদ’র বই। এমন করে আমরা অনেকগুলো বই জমিয়েছিলাম। আমার মনে আছে আমি অনেকটা পথ হেঁটে চলে গেছি এক বন্ধুর বাসায় একটা নতুন বই আছে শুনে।
একবার খুব ইচ্ছে হলো হলুদ রঙের পাঞ্জাবি বানাবো তারপর খালি পায়ে রাস্তায় হাঁটবো। কিন্তু সাহসে কুলায় নাই তাই করাও হয়ে ওঠেনি। আমার এক বন্ধু চেষ্টা করেছিল, সাহস আর পাঞ্জাবি দুটোই নিয়ে হেঁটেও ছিল কিন্তু ফলাফল হলো পুলিশের জেরার মুখে পড়তে হয়েছিল।
একবার প্রাইভেট পড়ার টাকা দিয়ে বই কিনে ফেললাম কোন কিছু চিন্তা না করে। কিন্তু যখন স্যারকে টাকা দেবার সময় হলো তখন পড়লাম বিপদে। সেই সময় রুপার মতই আমার এক বন্ধু আমাকে টাকা দিয়ে বাঁচিয়েছিল। আজও তার সেই টাকা শোধ দেয়া হয়নি। এবার দিয়ে দিবো বন্ধু আবার দেখা হলে।
এমন হাজারটা লাইন লেখা যাবে স্যারকে নিয়ে পাতার পর পাতা স্মৃতি জমা হয়ে আছে। লিখে শেষ করা যাবেনা। ভালোবাসি আপনাকে স্যার, হয়ত দেখে গেছেন হয়ত দেখছেন কত মানুষ আপনাকে আজও বুকের কতটা গভীরে রেখেছে যে প্রতিনিয়ত মনে করছে।
শেষ করছি স্যারের কিছু লেখা দিয়েঃ
১। চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে…ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার চলে গেলে আবার ফিরে আসে..
২। ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালবাসায় হয় না……
৩। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না….. কেমন জানি অচেনা অজানা হয়ে যায় । সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই…… কি যেন নাই……
৪। আমার হারিয়ে ফেলার কেউ নেই । কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই । আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি , আবার খুঁজে পাই..
৫। “যে স্বপ্ন দেখতে জানে, সে তা পূর্ণও করতে পারে” আমরা মনে হয় স্বপ্ন দেখাই ভুলে গেছি…আর যেটুকুই বা দেখি তা নিজেরাই বিশ্বাস করতে চাই না…তাই পূর্ণও করতে পারি না।
৬। নারীদেরকে সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন । শুধু পূর্ণতাই না অতিরিক্ত দিয়ে দিয়েছেন। তাই তো আমরা ‘অপূর্ণ পুরুষ’ পূর্ণ হতে এই নারীদেরই প্রয়োজন হয়।
৭। তুমি দশটি সত্য এর মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও…সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে…কিন্তু তুমি দশটি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও… সত্য সত্যই থেকে যাবে….সেটি আর মিথ্যা হবে না…সত্য আসলেই সুন্দর…
৮। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, কথা যত নোংরা তত মজা।
৯। যাদের জীবনে মজার অংশ কম …তারা অন্যের মজা দেখে আনন্দ পায় …দুধের স্বাদ ভাতের মাড়ে মেটানোর মত.

 

হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদ
১০। “গার্লফ্রেন্ডবিহীন তরুণের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”
১১। জীবনটা আসলেই অনেক সুন্দর!  এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।
১২। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,  কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।  হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে।  কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য।
১৩। “পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ বাবা নাই।”
১৪। এ জগতে সবচে’ সুখী হচ্ছে সে, যে কিছুই জানে না।  জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়।
১৫। অনুশোচনার হাড়ি নিয়ে বসলেও অতীতকে বদলানো যাবে না
১৬। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য  করতে পারবে….
১৭। যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো,  তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি?
১৮। স্বপ্ন থাকা খুবই জরুরি…স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না…সারা জীবন শুয়ে থাকলেই তো হয়…
১৯। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃতবরণ করে..
ট্যাগ: হুমায়ুন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গফরগাঁও সাহিত্য সংসদ গঠন

পরবর্তী

ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ পেলেন ‘আলী যাকের সম্মান’

পরবর্তী
আলী যাকের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথি ও সম্মানিত ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরদৌসী মজুমদার ও মামুনুর রশীদ পেলেন ‘আলী যাকের সম্মান’

বিজিবি

ট্রাকচাপায় প্রাণ গেল দুই ছাত্রীর

সর্বশেষ

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT