চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভেচ্ছা সফরে বাংলাদেশে জাপানি দুই যুদ্ধজাহাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
বাংলাদেশ
A A
জাপানি যুদ্ধজাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স-এর দু’টি যুদ্ধজাহাজ উরাগা ও হিরাডো তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

শনিবার ৮ জানুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় এই দুই যুদ্ধজাহাজ।বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

এতে আরও বলা হয়, জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে জাহাজ দু’টিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজ দুটির অধিনায়কগণকে স্বাগত জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি, নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ তাদের অভ্যর্থনা জানায়।

জাহাজ দুটি বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জাহাজ দুটির এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও জাপানের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ ছেড়ে যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈরী পোশাকের সর্বনিম্ন মূল্য নির্ধারণে কমিটি

পরবর্তী

যশের জন্মদিনে ‘কেজিএফ’ নির্মাতার চমক!

পরবর্তী
যশের জন্মদিনে কেক কাটছেন পরিবার ও বন্ধুজন, আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের জন্মদিনে 'কেজিএফ' নির্মাতার চমক!

বাংলাদেশের একজন রাজনীতিবিদ, বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT