বলিউডের মতো টালিউডের তারকারা বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়েন। তেমনি ‘রোমিও’ খ্যাত টালিগঞ্জের সেরা জুটি দেব ও শুভশ্রী কম জল ঘোলা করেননি। ছবি করতে গিয়ে লুকোচুরি প্রেম করেছেন। নিজেরাই আবার মিডিয়ায় ঘোষণা দিয়েছেন একে অপরকে ভালোবাসেন।
এরপর পুরো টালিপাড়া অপেক্ষায় ছিলো বিয়ের অপেক্ষায়। কিন্তু না সব কল্পনার অবসান ঘটিয়ে ২০১৩ সালে হঠাৎ করেই সেই সম্পর্কের ফাটল ধরে।
একসাথে ছবি করা দূরে থাক, কেউ কারো ছায়াও দেখতেন না। শুভশ্রী তখন জিতের সঙ্গে জুটিবদ্ধ হলেন। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে অঙ্কুশের নায়িকা হলেন তিনি। আর দেব জুটিবদ্ধ হয়েছেন কোয়েল, শ্রাবন্তী নিয়ে।
দীর্ঘসময় ধরে আলাদা থাকার পর এ জুটি আবার একসঙ্গে ছবি করছেন জুটি হয়ে। প্রেমও নাকি করছেন চুটিয়ে। নতুন করে এ জুটি আবার একি কায়দায় মিডিয়াতে বোমা ফাটালেন।
সম্প্রতি দেব তার ফেসবুকে প্রকাশ করেছে তার এবং শুভশ্রীর বিয়ের ছবি। তবে ছবিটি সত্যিকারের বিয়ের ছবি না হলেও ‘ধূমকেতু’ নামে চলচ্চিত্রে তাদের বর-কণে সাজে এভাবে দেখা যাবে।
আর ধূমকেতু’ দিয়ে শুরু হলো দেবের নতুন আরেকটি ইনিংস। কারণ, এ ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। তাই সাবেক প্রেমিকার কথা ভুলতে না পারা দেব প্রথম যাত্রাটা শুরু করলেন শুভশ্রীকে দিয়ে। দেবের নতুন প্রযোজনা সংস্থার নাম- ‘দেব এন্টারটেইনমেন্ট’ ভেঞ্চারস।






