চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুনানি পর্ব শেষে রায়ের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি শেষ, আদেশ সাড়ে ১১টায়। আরেক যুদ্ধাপরাধী আলী আহসান মুজাহিদের রিভিউ আবেদনের ওপর আদেশও একইসময় ঘোষণা করবেন আপিল বেঞ্চ। গতকাল শুনানি অনুষ্ঠিত হয়েছে মুজাহিদের রিভিউ আবেদনের।

সকাল ৯টার পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে সাকার রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা শুনানির পর আদালত বিষয়টি রায়ের জন্য রাখে। বেঞ্চের বাকি বিচারপতিরা হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুনানির শুরুতে সাকা চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষের হয়ে তার যুক্তি পেশ করেন।

গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজ ১৭ নভেম্বর দিন ধার্য করেছিলেন। এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

মঙ্গলবার মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।

Reneta

শুনানি শেষে আজ এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ (পুনর্বিবেচনা) আবেদনের শুনানি শেষ হয়েছে। আদালত আদেশ দেবেন আজ। মুজাহিদের রিভিউয়ের ওপর মঙ্গলবার এ সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ।

শুনানি শেষে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আগামীকাল(বুধবার) রিভিউয়ের রায়ে আপিল বিভাগের দেওয়া রায় বজায় থাকবে বলেই প্রত্যাশা করছি।গত ২ নভেম্বর সাকা চৌধুরী ও মুজাহিদের আইনজীবীর আবেদনের পর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদন শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে আপিল বিভাগ গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদ ও সাকা চৌধুরীর ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।মুজাহিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে মুজাহিদের ফাঁসির আদেশ বাতিলের পক্ষে ৩৮ পৃষ্ঠার রিভিউয়ে ৩৫ টি যুক্তি তুলে ধরেন খন্দকার মাহবুব হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধযুদ্ধাপরাধীর বিচারসাকা-মুজাহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT