চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু সাইফ নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ‘

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

এশিয়ার গুরুত্বপূর্ণ ক্লাব টুর্নামেন্ট এএফসি কাপের ‘মিশনে’ মঙ্গলবার মাঠে নামছে সদ্যসমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথমবারের মতো খেলা সাইফ স্পোর্টিং ক্লাব। অভিষেকেই চতুর্থ হয়েছে নবাগত দলটি। এবার তাদের সামনে বড় চ্যালেঞ্জ। আরেকটি অভিষেকও স্মরণীয় করে রাখার লক্ষ্য ক্লাবটির। এটা শুধু সাইফ নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ বলে বলছে তারা।

টুর্নামেন্টের প্রি-প্লে অফ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে মঙ্গলবার বেলা তিনটায়।

টুর্নামেন্টে দারুণ কিছু করার টার্গেট বলেই চট্টগ্রাম আবাহনী থেকে সাত জন খেলোয়াড়, মোহামেডান থেকে এসেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে, আর এশিয়ান কোটায় খেলবেন উজবেক মিডফিল্ডার উমারজনভ আকরভ।

শুধু খেলোয়াড় নয়, কোচও নিয়ে এসেছে দলটি। এএফসি কাপে দলটির উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করছেন উয়েফা ‘এ’ লাইসেন্স পাওয়া মারুফুল হক। আর প্রধান কোচ হিসেবে আছেন রায়ান নর্থমোর।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘শুধু সাইফ নয়, দেশের ফুটবলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমাদের দলটা ব্যালান্সড, আর আমাদের প্রস্তুতিও ভাল। আমাদের একটাই লক্ষ্য— জয়।’

প্রধান কোচ নর্থমোর বলেন, ‘এএফসি কাপের জন্য আমরা বিকেএসপিতে অনুশীলন করেছি। আমাদের লক্ষ্য, খেলোয়াড়রা সমান গতিতে খেলে যেন ভাল পারফর্ম করতে পারে। কালকের ম্যাচে আমরাই ফেভারিট, আর আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামবো।’

Reneta

টিসি স্পোর্টসের কাছে বাংলাদেশ বেশ ভালই পরিচিত। গত বছর চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মালদ্বীপ প্রিমিয়ার লিগের রানার্সআপ দলের কোচ মোহাম্মদ নিজাম বলেন, ‘আমরা গত বছরের মতো ভাল খেলতে চাই, জিততে চাই। সাইফের মতো আমরাও নতুন দল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসি কাপসাইফ স্পোটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT