চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু রাজধানী নয়, ডিজিটাল হবে দেশের প্রতিটি শহর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

‘একটি দেশের আধুনিকায়ন রাজধানীতে সবচেয়ে বেশি চোখে পড়ে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহর, জেলা, উপজেলা, গ্রাম এবং ইউনিয়নে আধুনিকতার ছোঁয়া লাগে। বদলে যায় দেশের সার্বিক পরিস্থিতি। তবে বর্তমান সরকার শুধু রাজধানীকেই নয়, দেশের প্রতিটি শহরকে ডিজিটাল করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। কেবল রাজধানীতে আমরা সন্তুষ্ট নই, দেশের প্রতিটি শহর ডিজিটাল হবে এমনটাই আমাদের প্রত্যাশা।‘

ভিয়েতনামে অনুষ্ঠিত ‘এসোসিও স্মার্ট সিটি সামিট ২০১৮’ থেকে ফিরে আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি বলেন, ‘এসোসিও স্মার্ট সিটি সামিট ২০১৮ সম্মেলনের মেয়র’স টক সেশনে আমিও একজন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছি। সুইডেন অনেক বছর যাবৎ ভিয়েতনামকে সহযোগিতা করছে। সুইডেনের রাষ্ট্রদূত পেরেরিক হোগবার ভিয়েতনামের হ্যানয় শহরকে স্মার্ট সিটিতে রুপান্তর করার জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Banglabid

ঢাকাসহ দেশের অন্যান্য শহরের বর্তমান অবস্থা বর্ণনা করেছি। আমাদের শহরগুলো দ্রুত বদলে যাচ্ছে। একটা সময় সাধারণ মানুষের যাতায়াতের জন্য যানবাহন একটি উল্লেখযোগ্য সমস্যা ছিল। এখন প্রযুক্তির কল্যাণে যানবাহন ব্যবস্থাপনা আধুনিক হয়েছে। ডিজিটাল নাম্বার প্লেট, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি স্থাপন, সৌর বিদ্যুতের সাহায্যে স্ট্রিট লাইট, ডিজিটাল ব্যানারে শহরের সৌন্দর্য্য বর্ধনসহ আধুনিক অবকাঠামোর মাধ্যমে শহরের জীবন অনেক সহজ হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, ‘সাইবারজায়া মালয়েশিয়ার উদ্ভাবন ও বাণিজ্যবিষয়ক প্রধান রিচার্ড কার বাংলাদেশকে স্মার্ট সিটি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের প্রত্যাশা পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট সিটিগুলোর মধ্যে বাংলাদেশের শহরের নাম থাকবে।’

সংবাদ সম্মেলনে বিসিএস সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. আছাব উল্লাহ্ খান জুয়েল, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বিসিএস ময়মনসিংহ শাখার চেয়ারম্যান শওকত সারোয়ার হোসেন বুলবুলসহ বিসিএস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

পরবর্তী

পাকিস্তানী ভক্তরা রাগ ঝাড়লেন টিভির উপর

পরবর্তী
টিভি

পাকিস্তানী ভক্তরা রাগ ঝাড়লেন টিভির উপর

প্রথমবারের মতো রাজধানীতে শুরু হচ্ছে তাঁতপণ্যের মেলা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT