চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু ভ্যাট কমানোই সমাধান নয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

ভোজ্য তেল, চিনিসহ আরও কয়েকটি নিত্যপণ্য আমদানিতে ভ্যাট তুলে নিয়েছ সরকার। ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির লাগাম টানতেই সরকারের এই সিদ্ধান্ত। সরকারের ভ্যাট প্রত্যাহারের এ সিদ্ধান্তে ভোজ্য তেল লিটার প্রতি ২৫ থেকে ৩০ টাকা কমে আসবে বলে আশা করছে সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন। এছাড়াও সারাদেশের কম আয়ের ১ কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বিষয়গুলো খুবই ইতিবাচক।

তেলের বাজারের এই লাগামহীন অবস্থার সঠিক কারণ কী, তার কোনো যৌক্তিক কারণ ও ব্যাখ্যা না থাকলেও নানা কারসাজি আর বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। রমজান মাসকে সামনে রেখে বিগত বছরগুলোতে একটু আগে থেকে নিত্যপণ্যের দাম বাড়ার যে কালচার শুরু হয়েছে, এবারের ঘটনাও তার পুনরাবৃত্তি। কাজেই সরকারের ভ্যাট কমানোর সিদ্ধান্তে জনগণ ঠিক কতোটা লাভবান হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েই যাচ্ছে।

টিসিবি তথ্যমতে, ২০২০ সালে ফেব্রুয়ারির তুলনায় এবছর ফেব্রুয়ারিতে মোটা চালের দাম ৩২ শতাংশ, সরু চাল ২৮, বোতলজাত সয়াবিন তেল ৫৫, খোলা সয়াবিন তেল ৮২, মোটা দানার মসুর ডাল ৬৩, চিনি ৩২, ব্রয়লার মুরগি ২১, খোলা আটা ২২ ও এলপি গ্যাসের দাম ১৮ শতাংশ করে বেড়েছে। আর এই মার্চ মাসের শুরুতে সবকিছুর দাম আরও বেড়েছে।

কিছুদিন বন্ধ রাখার পরে টিসিবি কর্তৃপক্ষ আবারও ট্রাকে ও নির্দিষ্ট স্পটে পণ্য বিক্রি শুরু করেছে। তবে শুরু করার পর থেকেই নানা ঘটনা আর অনিয়মের অভিযোগ আসতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবি’র ট্রাকের সামনে পণ্য সংগ্রহের প্রতিযোগিতা ও সংঘর্ষ যেন নিয়মিত ঘটনা। আবার টানা পাঁচ দিন ধরে লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। সাধারণ মানুষ বলছেন, এরপরও নিয়মের ধার ধারছে না টিসিবি কর্তৃপক্ষ।

রমজান মাসে খাদ্য পণ্যের চাহিদা বেড়ে যায়, আর দামও বাড়ে। বর্তমান বাজার পরিস্থিতির মধ্যে রমজান মাসের চাপে বড় কোনো সমস্যা সৃষ্টির শঙ্কা রয়েছে। এ বিষয়ে সতর্ক দৃষ্টি দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি। ব্যবসায়ী নেতৃবৃন্দ, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর তদারকিসহ পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেলের দাম বৃদ্ধিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসম্পাদকীয়সয়াবিন তেল ও চিনির দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬

নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT